Logo
Logo
×

বিশেষ সংবাদ

চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম

চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে

চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে

Swapno

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পর সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরির কার্যক্রম শুরু করেছে পুলিশ। সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশও চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। জেলা পুলিশের সূত্রে জানা গেছে, স্ট্যান্ড, ফুটপাত, বাজার, পরিবহন টার্মিনালসহ বিভিন্ন খাতে চাঁদাবাজদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ চলছে। পাশাপাশি বিভিন্ন এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের সম্পর্কেও তথ্য নেওয়া হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে তালিকা প্রস্তুত করে পরবর্তী সময়ে অভিযান চালানো হবে।

নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় পরিবহন খাত, ফুটপাত, স্থানীয় বাজার, অস্ত্রধারী চাঁদাবাজ এবং অটোরিকশা, রিকশা ও স্ট্যান্ড কেন্দ্রিক চাঁদাবাজি সংঘটিত হচ্ছে। কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, কোথায় চাঁদা তোলা হয় এবং কত টাকা নেওয়া হয়—এসব তথ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদি জানান, “নারায়ণগঞ্জ জেলা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছে। এর আগেও আমরা অন্তর্র্বতীকালীন সরকারের সময় চাঁদাবাজদের তালিকা তৈরি করেছিলাম। সম্প্রতি নতুন নির্দেশনা অনুযায়ী আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তালিকা আপডেট করা হবে। তালিকা অনুযায়ী চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ কাজে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। নারায়ণগঞ্জের স্ট্যান্ড, পরিবহনখাত ঘাট, বাজার ও ফুটপাতকেন্দ্রিক ব্যবসায়ীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ থাকায় এই অভিযান স্থানীয় ব্যবসায়ীদের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন