শহরের মার্কেটগুলোতে বিদ্যুৎ অপচয় করে গভীর রাত পর্যন্ত আলোকসজ্জা
মেহেদী হাসান
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম
শহরের মার্কেটগুলোতে বিদ্যুৎ অপচয় করে গভীর রাত পর্যন্ত আলোকসজ্জা
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে প্রায় শতাধীক মার্কেটগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে শহরের ছোট-বড় মার্কেটের ভবনগুলো ও মূল ফটকের সামনে নানা রকমের লাইটিং এর আলোকসজ্জা করেছেন দোকান মালিক ও মার্কেট মালিকরা। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় গত শনিবারে বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো.হেলাল উদ্দিন বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হতে দোকান মালিকদের অনুরোধ জানিয়ে রমজান মাস ও ঈদ উপলক্ষে সব ধরনের আলোকসজ্জা পরিহারের নির্দেশ দিয়েছেন। এসময় তিনি আলোকসজ্জা পরিহারের পাশাপাশি দোকানগুলোতে অতিরিক্ত লাইট পরিহার করা নির্দেশ দেন।
কিন্তু সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে শুরু করে ডি.আই.টি ও শায়েস্তা খাঁ সড়ক, কালীবাজার সহ বিভিন্ন মার্কেটগুলো ভোর সকাল পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখেন। এছাড়াও মার্কেটগুলোর প্রতিটি দোকানে ১০-১৫টি লাইট জ্বালিয়ে রাখা হয়। এতে নারায়ণগঞ্জ শহরের প্রচুর পরিমান বিদ্যুৎ অপচয় হচ্ছে। কিন্তু বাংলাদেশ দোকান মালিক সমিতির কোন নির্দেশ মানছেন না নারায়ণগঞ্জ দোকান মালিক সমিতি। এবিষয়ে গত রবিবার জেলা আইন-শৃঙ্খলা সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মার্কেটগুলোতে গভীর রাত পর্যন্ত অনেক আলোকসজ্জা হচ্ছে। বিনা অপ্রয়োজনে মার্কেট ব্যবসায়ীরা অনেক বিদ্যু অপচয় করছে।
এসময় জেলা প্রশাসক মো.রায়হান কবির বলেন, বলেন, আমরা এই সকল আলোকসজ্জার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।


