Logo
Logo
×

বিশেষ সংবাদ

অবরুদ্ধ থেকে উদ্ধার হওয়ার পর সংবাদ সম্মেলনে এমপি আলামিন

ফ্যাসিষ্ট দোসরের সাথে স্টেজ শেয়ার করতে পারিনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১২:০০ এএম

ফ্যাসিষ্ট দোসরের সাথে স্টেজ শেয়ার করতে পারিনা

ফ্যাসিষ্ট দোসরের সাথে স্টেজ শেয়ার করতে পারিনা

Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক এলাকায় জামায়েত ইসলামীর ইফতার পার্টিতে উপস্থিত হয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আবদুল্লাহ আল আলামিন তার বিকেএমইএর সভাপতি হাতেমকে উদ্দেশ্যে করে বলেন, ‘এখানে ফ্যাসিষ্টের দোসর থাকায় আমি এই মঞ্চে বসতে পারছি না’। এরপর বিকেএমইএর সভাপতি হাতেম ও তার অনুসারীরা জামায়েত ইসলামের ইফতার পার্টি ত্যাগ করে এবং বের হয়েই ব্যবসায়ী সংগঠনের লোকেরা এমপি আবদুল্লাহ আল আলামিনকে অবরুদ্ধকরে রাখে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের লোকজন তাকে রেসকিউ করে উদ্ধার করে। উদ্ধার হয়ে সংবাদ সম্মেলনে এমপি আলামিন জানায়, হাতেম সাহেব ৩ আগষ্ট শেখ হাসিনার সামনে জুলাই তাণ্ডব  গোয়েন্দা সংস্থাকে প্রশ্ন তুলেছিলো। এর পর তিনি ৫ আগষ্টের পর এটা নানা ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে যদি এমন হয়ে থাকে তাকে পেষারকৃয়েট করে এই বক্তব্যে দেওয়ানো হয়েছে তাহলে সে এটা ক্লিয়ার করুক তবে সেই বক্তব্যের পর আমরা তো তার সাথে স্টেজ শেয়ার করতে পারিনা। আমরা তাকে ফ্যাসিষ্টের দোসর করি ওসমান পরিবার সেই সেলিম ওসমান বিকেএমইএর সভাপতি ছিলেন তখর এই হাতেম নির্বাহী সভাপতি ছিলেন তাই উনি যদি ওনার অবস্থান ক্লিয়ার না করে তাহলে তাকে ফ্যাসিষ্ট না ভাবার কোন কারন নেই। সে ওইখানে আছে যদি আমি যানতাম তাহলে যেতাম না জামায়াতে ইসলামের নেতৃবৃন্দরা মঞ্চে বার বার যেতে বললেও আমি ওই অবস্থাতে মঞ্চে যেতে পারবো না বলি এবং আমি আমার বক্তব্যে বলি কোন ফ্যাসিষ্টের দোসর যে স্টেজে আছে আমি সেটা শেয়ার করতে পারিনা এটা বলার পর হাতেম সাহেব তার দলবল নিয়ে সেখান থেকে চলে যান।



উনি বের হয়ে গিয়েছিলেন সমস্যা ছিলো না উনি কি করলেন দলবল নিয়ে ওনার গুন্ডাপাণ্ডাদের নিয়ে এসেছেন এবং তাদের দিয়ে বিল্ডিয়ের নিচে অবরুদ্ধ করার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করতে। আমাকে অবরুদ্ধ করার খবর পেয়ে আমাদের নেতাকর্মীরাও যখন সেখানে অবস্থান নিয়েছে তখন আমাদের নেতাকর্মীদের ওপরও হামলা করে। তখন আমরা প্রসাশনকে বলেছি আমাদের নেতাকর্মীরা কোন ধরনের বিশৃঙ্খলা করবেনা তারা যদিকিছু করে তাহলে সেই দায়িত্ব প্রশাসনের নিতে হবে।



তখন প্রশাসনের পক্ষ থেকে আমরা যতেষ্ট সহয়োগীতা পেয়েছি। আমরা প্রশাসনকে একটি কথাই বলতে চাই ৫ আগষ্টের পরে ফ্যাসিষ্টকে ফ্যাসিষ্ট বলার কারণে এই রকম অবরুদ্ধের মতো ঘটনা ঘটে তাহলে প্রশাসনকেই তার ব্যবস্থা নিতে হবে। আর যদি না করে তাহলে মনে করবো প্রশাসনের মোটিভটা কি ? এজন্য আমরা চাই প্রশাসন দায়িত্বশীলভাবে কাজ করবে।
এসময় তিনি আরও যে সকল সন্ত্রাসীরা হাতেমের আহবানে এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। কারণ এই ধরণের একটা ব্যবসায়ীক এলাকায় এই ধরণের গুণ্ডাগিরি করে যারা ইতিমধ্যে চাদাঁবাজি করে, ছিনতাই করে জুট ব্যবসা করে তাদেরকে দিয়ে, যদি হাতেম সাহেব গুণ্ডামী করতে চায় তাহলে জনগণ যেভাবে ফাসিষ্টদের নিগ্রিত করেছে তাদেরকেও প্রতিহত করবে।



আপনারা জানেন ফতুল্লার এই বিসিক এরাকায় প্রচুর অবৈধ ব্যবসা চলে জুট ব্যবসা বলেন অন্যান্য ব্যবসা বলেন , চাঁদাবাজি বলেন, এগুলা টিকিয়ে রাখার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছে। তারা আমাদের ৪-৫ জন নেতাকর্মীকে আহত করেছে শুধু তাই নয় হাতেম সাহেবের আহবানে  সেচ্ছাসেবক দলের নেতা রাসেল ও তার গুণ্ডা বাহীনি অবরুদ্ধ করে রাখে। ভিডিও দেখে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন