Logo
Logo
×

বিশেষ সংবাদ

সময় উপযোগী এবং আধুনিক গণমাধ্যমের পরিবেশ তৈরী করতে চায় সরকার: তথ্য মন্ত্রী

Icon

যৃুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

সময় উপযোগী এবং আধুনিক গণমাধ্যমের পরিবেশ তৈরী করতে চায় সরকার: তথ্য মন্ত্রী

সময় উপযোগী এবং আধুনিক গণমাধ্যমের পরিবেশ তৈরী করতে চায় সরকার: তথ্য মন্ত্রী

Swapno

গ্রীন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিকগণ নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


বুধবার (২৫ ফেব্রুয়ারি)  দুপুরে সচিবালয়ে গ্রীন টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিকগন মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপব তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে সংবাদকর্মী ও অনান্য নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময়ের কাজ চালিয়ে যাচ্ছেন। চেষ্টা করছেন, সময় উপযোগী এবং আধুনিক গণমাধ্যমের পরিবেশ তৈরী করতে। গণমাধ্যম জনগণের সম্পদে রুপান্তরিত হবার পাশাপাশি তথ্যের অবাধ প্রাবাহ নিশ্চিত করার কথা বলেন তিনি। দায়িত্ব, জবাবদিহিতা, স্বাধীনাতা এই  তিনের সমন্বয়ে একটি  নতুন নীতিমালা প্রণয়নের চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এই দুই প্রতিষ্ঠানের সাংবাদিকরা।


এসময় মন্ত্রীরা প্রতিদিনের বাংলাদেশ ও গ্রীন টেলিভিশনের কর্তৃপক্ষ, সাংবাদিক, কর্মচারী ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন,  প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং গ্রীন টিভির নির্বাহী পরিচালক মোরছালীন বাবলা, গ্রীন টিভির বার্তা প্রধান মাহমুদ হাসান ও প্ল্যানিং এডিটর সাইফুল শাহীন ও সিনিয়র সাংবাদিক  ওয়াহিদুজ্জামান।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন