Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনায় ১ দিনে না’গঞ্জে ৩ মৃত্যু, টিম খোরশেদে’র ২ সৎকার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩৩ পিএম

করোনায় ১ দিনে না’গঞ্জে ৩ মৃত্যু, টিম খোরশেদে’র ২ সৎকার
Swapno

বাংলাদেশে করোনা সংক্রমনের প্রথম ধাপে হটস্পটে থাকে নারায়ণগঞ্জ। ধীরে ধীরে অনেকটাই কাটিয়ে উঠে হটস্পটের তক্মা। আর এর মধ্যে আবার হঠাৎ করেই করোনায় আক্রান্ত হয়ে একদিনে ৩ জনের মৃত্যু। আর এর দুইটির সৎকারই করেছেন করোনা বীর খ্যাত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকারের টিম খোরশেদ।

 

শনিবার (২০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, আমলাপাড়ার দিপালী রানী সাহা (৬৭), নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শশ্মানের পূজা কমিটির সভাপতি বাবু নিরঞ্জন সাহা ও অন্য আরেক জন বন্দরের (তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানা যায়নি)। এর মধ্যে প্রথম ২ জনের সৎকারই করেছে টিম খোরশেদ।

 

শনিবার টিম খোরশেদের টিম সেক্রেটারী আলী সাবাব টিপু গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান-

 

দিপালী রানী সাহা আমলাপাড়ার ১৩নং ওয়ার্ডের কে সি নাগ রোড এলাকার দুলাল সাহার স্ত্রী। তিনি ১০ দিন পূর্বে করোনা পজেটিভ হয়ে ঢাকাস্থ ডেলটা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউ সার্পোটের জন্য তাকে ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ ৩০০ শয্যা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন। তার একমাত্র পুত্র লোকনাথ সাহার আহবানে টিম খোরশেদ মডেল গ্রুপের এম্বুলেন্স নিয়ে হাসপাতাল থেকে মৃতদেহ গ্রহণ করে এবং কেন্দ্রীয় শশ্মানে সকাল সাড়ে ১১টায় তার দাহ সম্পন্ন করেন।

 

ব্যাবসায়ী ও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শশ্মানের পূজা কমিটির সভাপতি বাবু নিরঞ্জন সাহা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগছিলেন। হাসপাতালে আসা যাওয়ার সময় তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। রবিবার দিবাগত রাত ১টায় ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সকাল ১১টায় তাকে কেন্দ্রীয় শশ্মানে সমাহিত করা হয়। সমাধি কাজে তার পরিবার পরিজনের সাথে টিম খোরশেদও সহযোগিতা করেন। 

 

এই সময় টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ কাউন্সিলর খোরশেদ ও কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি পূষ্পার্ঘ অর্পণ করেন।

 

খোরশেদ জানান, নিরঞ্জন সাহা দীর্ঘদিন শশ্মানের উন্নয়ন কাজে আমাদের সহযোগিতা করেছেন। তিনি আরো জানান, খানপুর হাসপাতাল থেকে আমরা যখন দিপালী রানী সাহার মৃতদেহ আনি তখন আইসিইউতে বন্দর নিবাসী আরেক জনের মৃতদেহ দেখে এসেছি।

 

টিম খোরশেদের আজকের সৎকারের দলে ছিলেন, আনোয়ার মাহমুদ বকুল, হাফেজ শিব্বির আহম্মেদ, হাফেজ রিয়াদুর রহমান, মোঃশহীদ, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মেহেদি হাসান রাজু ও নাঈম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন