Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রথম ৭ দিনে নারায়ণগঞ্জে টিকা নিয়েছেন সাড়ে ১০ হাজার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১২ পিএম

প্রথম ৭ দিনে নারায়ণগঞ্জে টিকা নিয়েছেন সাড়ে ১০ হাজার
Swapno

করোনা ভ্যাকসিন গ্রহণের প্রথম দিকে সাড়া কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে ভ্যাকসিন গ্রহণকারির সংখ্যা। প্রথম ৭ দিনে (৭ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলায় ভ্যাকসিন গ্রহণ করেন মোট ১০,৪৯১জন। লক্ষ্যমাত্রা ছিল ১৩,৫২২জন। ভ্যাকসিন গ্রহণকারির মধ্যে মোট পুরুষের সংখ্যা ৭,২৪৯জন, এবং নারী ভ্যাকসিন গ্রহণকারির সংখ্যা মোট ৩,২৪২জন।

 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম।

 

এর মধ্যে প্রথম দিন ৭ ফেব্রুয়ারি মোট টিকা নেন ৩০০ জন, এর মধ্যে ২২০ জন পুরুষ ও ৮০ জন মহিলা। ৮ ফেব্রুয়ারি মোট টিকা নেন ৪১৫ জন, এর মধ্যে ৩১৩ জন পুরুষ ও ১০২ জন মহিলা। ৯ ফেব্রুয়ারি মোট টিকা নেন ৮৪৭ জন, এর মধ্যে ৬৩০ জন পুরুষ ও ২১৭ জন মহিলা। ১০ ফেব্রুয়ারি মোট টিকা নেন ১৩৫৯ জন, এর মধ্যে ৯৭৭ জন পুরুষ ও ৩৮২ জন মহিলা। ১১ ফেব্রুয়ারি মোট টিকা নেন ১৮৬৬ জন, এর মধ্যে ১২৩৭ জন পুরুষ ও ৬২৯ জন মহিলা। ১২ ফেব্রুয়ারি মোট টিকা নেন ২৪৮৩ জন, এর মধ্যে ১৬৬৪ জন পুরুষ ও ৮১৯ জন মহিলা। ১৩ ফেব্রুয়ারি মোট টিকা নেন ৩২২১ জন, এর মধ্যে ২২০৮ জন পরুষ ও ১০১৩ জন মহিলা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন