জেলা প্রশাসকের ‘গ্রীণ টপ ও বসন্তবরণ’ (ভিডিও)
জহিরুল হক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০ পিএম
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। আজ ছিল পহেলা ফাল্গুন। ঋতুরাজকে স্বাগত জানাতে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নিয়েছেন সুন্দর দুটি উদ্যোগ। প্রথমত কর্মস্থলের নিজ সহকর্মীদের নিয়ে আয়োজন করেছেন বসন্ত বরণের।
দ্বিতীয় উদ্যেগটি ছিল ব্যতিক্রম ও প্রশংসনীয়। এদিন জেলা প্রশাসক কার্যালয়ের ছাদে ‘গ্রীণ টপ’ ছাদবাগানের উদ্বোধন করেন তিনি। গ্রীণ টপ প্রায় ১০০ প্রজাতির অধিক ফুল-ফলের গাছ নিয়ে যাত্রা শুরু করলো। নিজ কার্যালয়ের ছাদে এমন মনোরোম পরিবেশ তৈরি হওয়ায় উপভোগ করেছেন অন্যান্য কর্মকর্তারা-কর্মচারীরাও।
শীতের জরাজীর্ণতা কাটিয়ে বসন্তের আগমনকে স্বাগত জানাতে এমন আবহ তৈরি করার জন্য জেলা প্রশাসককে বিশেষ ধন্যবাদ জানান সবাই।


