Logo
Logo
×

বিশেষ সংবাদ

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪০ পিএম

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
Swapno

নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হকার সমস্যা, মাদকের তৎপরতা, কিশোর গ্যাং’র ভয়াবহতা ও নারায়ণগঞ্জের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

 

কুমুদিনীতে মেডিকেল কলেজ উদ্বোধনের কারণে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অনুপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাল।

 

সভায় এডিসি শামীম ব্যাপারী বলেন, বর্তমানে  মাদকের তৎপরতা দিনের পর দিন বেড়েই চলেছে। এই মাদক নিয়ন্ত্রন করতে হলে সবার আগে পিতা মাতাকে এগিয়ে আসতে হবে। তাদের সন্তান কোথায় যায় কি করে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া ও কিশোর গ্যাং এর নিয়ন্ত্রনে প্রশাসনসহ সবাইকে এক সাথে কাজ করতে হবে। মাদকের সংষ্পর্শ থেকেই কিশোর গ্যাংয়ের ভয়াবহতা দিনের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। পরে তিনি যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

 

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক, সদর উপজেলার চেয়ারম্যান এড. আজাদ বিশ্বাস, এড, নুরজাহান, প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহআলম, স্বাস্থ্য অফিসার ডা. জাহিদুল ইসলাম, ভিডিপি কর্মকর্তা মজিদ কুমার, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মামুন মিয়াসহ প্রশাসন ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন