Logo
Logo
×

বিশেষ সংবাদ

এক মঞ্চে শামীম-আইভী-সেলিম ওসমান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪০ পিএম

এক মঞ্চে শামীম-আইভী-সেলিম ওসমান
Swapno

গত কয়েকদিন প্রত্যক্ষ-পরোক্ষভাবে একজন আরেকজনের ব্যাপারে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের মধ্যে। একই রাজনৈতিক দলের অনুসারী হলেও, নারায়ণগঞ্জের ওসমান পরিবার এবং চুনকা পরিবার বহুদিন ধরেই দুই ভাগে বিভক্ত। তাই এই দুই পরিবারের তিন জন প্রভাবশালী নেতা সাংসদ শামীম ওসমান, সাংসদ সেলিম ওসমান এবং মেয়র সেলিনা হায়ৎ আইভীকে কখনো এক সাথে কোনো অনুষ্ঠানে দেখা যায়না। বরং ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরা একে অন্যের প্রতি আক্রমনাত্মক বক্তব্যই বেশি ছুঁড়ে দেন। তাই এদের একে অন্যের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই জানে সবাই। 

 

কিন্তু রোববার (১৪ ফেব্রুয়ারি) শহরের কুমুদিনী কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের একই মঞ্চে দেখা গেছে। দীর্ঘদিন পর এই তিন প্রভাবশালী নেতাকে এক মঞ্চে দেখলো সবাই। কেউ কেউ বলছেন, এক মঞ্চের এই ছবিটি ‘বিরল’ হয়ে থাকবে। আবার কেউ বলছেন, নারায়ণগঞ্জের উন্নয়নে সবাই একসাথে যুগপৎভাবে কাজ করার শুরু এটা। আবার অনেকে বলছেন, চলতি বছরের শেষে সিটি করপোরেশন নির্বাচন, নির্বাচনী উত্তাপ তো নারায়ণগঞ্জে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। যে কারণেই হোক, এই ছবিটি নারায়ণগঞ্জবাসীর জন্য প্রত্যাশার,আশা জাগানিয়া।  


জানা গেছে, সকালে গণভবন থেকে ভার্চুয়ার কনফারেন্সের মাধ্যমে কুমুদ্দিনী ইন্টারন্যাশনাল ইনিষ্টিটিউট অব মেডিকেল সাইন্স কেন্সার রিসার্চ এর ভিত্তিপস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানেই নারায়ণগঞ্জের এই তিন প্রভাবশালী নেতা একত্রে উপস্থিত হন।


এ সময় রিসার্চ সেন্টারের ভিত্তিপস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থমন্ত্রী জাহেদ মালেক ও জাপানের রাষ্ট্রদূত উতো নায়োকি, এছাড়া আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এবং পুলিশ সুপার জায়েদুল আলম প্রমুখ।       
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন