Logo
Logo
×

বিশেষ সংবাদ

খানপুর হাসপাতালে শুরু হচ্ছে অন্যান্য রোগের চিকিৎসা (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২৭ পিএম

খানপুর হাসপাতালে শুরু হচ্ছে অন্যান্য রোগের চিকিৎসা (ভিডিও)
Swapno

 

গতবছর করোনার হটস্পট চিহ্নিত হওয়ার পর ডেডিকেটেড হাসপাতাল করা হয় নারায়ণগঞ্জ তিন’শ শয্যা বিশিষ্ট হাসপাতালটিকে। এই হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, এখানে করোনার টিকা দেয়া হচ্ছে সফলভাবে। এখানে ২ হাজার মানুষকে প্রতিদিন টিকা দেয়া হচ্ছে। করোনার উৎপত্তি নারায়ণগঞ্জ থেকে। করোনার তীব্রতা বাড়াকালীন আমি নারায়ণগঞ্জ ও গাজীপুরের খবরাখবর বেশি নিয়েছে। করোনার সেন্টার এখন প্রায় করোনা মুক্ত। এখানকার সর্বস্তরের মানুষ মিলেমিশে কাজ করছে বিধায় এটি সম্ভব হয়েছে। হাসপাতালটির উন্নয়ন কাজ চলমান রয়েছে। এখানে আইসিইউ ছিলো না, সেন্ট্রাল অক্সিজেন লাইন ছিলনা, এসব এখন হচ্ছে। সব ঠিক হয়ে গেলে সেবার মান আরো বাড়বে। 

 


রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কোভিড ডেডিকেটেড নারায়ণগঞ্জ তিন’শ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এরআগে মন্ত্রী খানপুর এলাকায় কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব  মেডিক্যাল সাইন্স এন্ড ক্যান্সার রিসার্চ (কেআইএমএস কেয়ার) ভিত্তিপ্রস্তুর অনুষ্ঠানে অংশ নেন। সেখানে কেআইএমএস কেয়ারের ভার্চুয়ালী উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


খানপুর ৩০০ শয্যা হাসপাতালটি কোভিড হাসপাতাল হওয়ায় অন্যান্য রোগের প্রতিদিন প্রায় ১ থেকে দেড় হাজার রোগী এখানে চিকিৎসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এরকম করোনা ডেডিকেটেড হাসপাতাল অনেকগুলো হয়েছে। এই হাসপাতালের কতগুলি করোনা রোগী আছে আমি ঠিক জানিনা। তবে ৫জনও যদি থাকে একটি কর্ণারে সেবা নিবে, বাকি হাসপাতালে অন্যান্য যে রোগী আছে তারা চিকিৎসা নেবে। পেছনের নির্মাণাধীন ভবনটির কাজও যত তাড়াতাড়ি শেষ করে দেয়া হবে। 


নগরীতে নির্মাণকাজ শেষ হওয়ার পরও অব্যবহৃত সিজেএম কোর্ট ভবন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই ভবনটি হাসপাতাল করার জন্য অনুরোধ রয়েছে। আমরা এব্যাপারে যথাযথ গুরুত্বারোপ করবো। যাতে এইভবনটাকে আইনমন্ত্রণালয়ের সাথে কথা বলে নেয়ার চেষ্টা করবো। ভবনটি নিতে পারলে অবশ্যই এখানে একটি সুন্দর হাসপাতাল হবে। 


নারায়ণগঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে। এখানে অনেক লোকের বসবাস। মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে নারায়ণগঞ্জ দারুণ ভূমিকা রাখে। কাজেই নারায়ণগঞ্জের প্রতি আমাদের স্পেশার নজর থাকবে। নারায়ণগঞ্জে যে হাসপাতালগুলো হয়েছে সেগুলো যাতে আরো ভালো হয় সেদিকে আমরা চেষ্টা করবো। 


এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল।  

  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন