Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে হচ্ছে ‘বঙ্গবন্ধু কাঁচাপাট রপ্তানী প্রক্রিয়াজাতকরণ জোন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৩ পিএম

নারায়ণগঞ্জে হচ্ছে ‘বঙ্গবন্ধু কাঁচাপাট রপ্তানী প্রক্রিয়াজাতকরণ জোন
Swapno

প্রাচ্যের ড্যান্ডি” খ্যাত নারায়ণগঞ্জের পাট ব্যবসার পূনর্জাগরণ এবং সার্বিক সুবিধার্থে নারায়ণগঞ্জ অঞ্চলে কাঁচাপাট রপ্তানী প্রক্রিয়াজাতকরণ জোন স্থাপনে বিজেএ’র আবেদনের প্রেক্ষিতে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে কাঁচাপাট প্রকিয়াজাতকরণ জোন তৈরীর বিষয়ে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এক ফলপ্রসু মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের পরিচালক (পাট) যুগ্ম সচিব এস.এম আরশাদ ইমাম (যুগ্ম সচিব)।

 

সভায় বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়া সভার প্রধান অতিথি এবং সভাপতির দৃষ্টি আকর্ষন করে নারায়নগঞ্জ অঞ্চলে কাঁচাপাট রপ্তানী প্রক্রিয়াজাতকরণ জোন তৈরীর গুরুত্ব আরোপ করেন।

 

সভার সভাপতি জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন “সোনালী আঁশ” পাট এর প্রাণকেন্দ্র নারায়ণগঞ্জ। তিনি সভার প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন যাতে নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন, সোনালী আঁশ পাটের প্রাণ কেন্দ্র, “প্রাচ্যের ড্যান্ডি” নারায়ণগঞ্জে কাঁচাপাট রপ্তানী প্রক্রিয়াজাতকরণ জোন তৈরী করার সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

এ সময় তিনি অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ে জনবল তৈরী করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নে পাট ব্যবসাসহ কৃষকদের সার্বিক উন্নয়নে এই মুজিব বর্ষে নারায়ণগঞ্জ অঞ্চলে “বঙ্গবন্ধু কাঁচাপাট রপ্তানী প্রক্রিয়াজাতকরণ জোন” তৈরী করে দেশবাসীকে উপহার দেওয়ার অনুরোধ জানান এবং বিশে^ এই প্রথম একটি কাঁচাপাট রপ্তানীকারক জোন তৈরীর মাধ্যমে বঙ্গবন্ধু লালিত স্বপ্ন “সোনালী আঁশ” পাটের মর্যাদা সুদৃঢ় হবে হবে উল্লেখ করেন।

 

সভা শেষে আরজু রহমান ভূইয়ার সার্বিক ব্যবস্থাপনায় অধিদপ্তরের কর্মকর্তাগণ নারায়ণগঞ্জের আড়াই হাজার, বন্দর ও সোনারগাও এলাকা পরিদর্শন করেন এবং সম্ভাব্য ২০০ একর জমির উপর “বঙ্গবন্ধু কাঁচাপাট রপ্তানী প্রক্রিয়াজাতকরণ জোন”  স্থাপনে আশাবাদ ব্যক্ত করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন বিজেএ’র কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য  নূরুল হোসেন, লিয়াকত হোসেন, তোফাজ্জল হোসেন এবং কাঁচাপাট ব্যবসায়ী এবং রপ্তানীকারক বাবু গণেষ চন্দ্র সাহা, বাবু গোপাল চন্দ্র তালুকদার, বাবু কিরন শংকর রায়, জজ মিয়া, কামালউদ্দিন বাচ্চু, রিশাদ হোসেন, সিরাজুল ইসলাম, মনোতোষ হালদার বেনু, মহসীন কবীর প্রমুখ।

 

প্রসঙ্গত, নারায়ণগঞ্জকে পূনরায় কাঁচাপাটের প্রাণকেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে ঐতিহ্যবাহী জামদানী পল্লীর ন্যায় নারায়ণগঞ্জে একটি কাঁচাপাট রপ্তানী প্রক্রিয়াজাতকরণ জোন তৈরী করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। এরই আলোকে ইতিমধ্যে নারায়ণগঞ্জে কাঁচাপাট রপ্তানী প্রক্রিয়াজাতকরণ জোন স্থাপনে পরিচালক (পাট), পাট অধিদপ্তরকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন