Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভাষা সৈনিক মফিজুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫১ পিএম

ভাষা সৈনিক মফিজুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী
Swapno

ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা মফিজুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) প্রয়াত মফিজুল ইসলামের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁনমারী এলাকার বাসভবনে দিনব্যাপী কোরআন খতম, বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

মরহুমের কনিষ্ঠ পুত্র জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুবুল ইসলাম রাজন ও তার পরিবারের পক্ষ হতে উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। 

 

এছাড়াও মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আছর শহরের দীগুবাজার মফিজুল ইসলাম মার্কেটে এবং বন্দর উপজেলার মাহমুদনগরের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃতুবার্ষিকী উপলক্ষে মদনগঞ্জের বিভিন্ন মসজিদে আগামী শনিবার বাদ আছর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

 

প্রসঙ্গত, তিনি ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মাত্র ২০ বছর তিনি বয়সে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত হন এবং আমৃত্যু আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নারায়ণগঞ্জের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকা ছিল ব্যক্তি জীবনে নির্লোভ এই রাজনীতিকের।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন