Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জে করোনা ভ্যাকসিনের সাড়া এখনো সন্তোষজনক নয় : সিভিল সার্জন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৮ পিএম

না’গঞ্জে করোনা ভ্যাকসিনের সাড়া এখনো সন্তোষজনক নয় : সিভিল সার্জন
Swapno

নারায়ণগঞ্জ জেলায় এখনো করোনার ভ্যাকসিন গ্রহণের বিষয় আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। প্রথম দুই দিনে চাহিদার তুলনায় খুবই কম সংখ্যক লোক ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি।

 

সিভিল সার্জন জানান, সোমবার (৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহসহ মোট ৩০৩ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ ২২৭জন এবং মহিলা ৭৬জন। 

 

এর আগের দিন রোববার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজসহ ভ্যাকসিন গ্রহণ করেছেন মোট ২২৪জন। অর্থাৎ এই দুই দিনে নারায়ণগঞ্জে মোট ভ্যাকসিন গ্রহণকারির সংখ্যা ৫২৭জন।

 

জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন থেকে জানানো হয়, এই ভ্যাকসিন নিরাপদ, তাই ৪০ বা তার বেশি বয়স হলে যে কেউ রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত করোনার টিকা গ্রহণ করতে পারবেন।  

 

সবাইকে নিরাপদ রাখাসহ অর্থনীতির চাকাকে গতিশীল ও শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহবান জানানো হয়।

 

নিবন্ধন ব্যাতীত কাউকে ভ্যাকসিন প্রদান করা হবে না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন