Logo
Logo
×

বিশেষ সংবাদ

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য না খেয়ে পায়ে হেঁটে ছুটেছিলাম

Icon

লতিফ রানা

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২১, ০৫:৫৬ পিএম

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য না খেয়ে পায়ে হেঁটে ছুটেছিলাম
Swapno

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য সবসময়ই উদগ্রীব  ছিলেন দুই তরুণ। না খেয়ে হেঁটেহেঁটে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ছুটে গিয়েছিলেন ভারতে।প্রশিক্ষণ শেষে সম্মুখ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। লড়েছিলেন বুক চিতিয়ে।  নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এমন দুই বীর মুক্তিযোদ্ধা। যুগের চিন্তার বিশেষ আয়োজন ফেসবুক লাইভ টকশো ‘হ্যালো নারায়ণগঞ্জ’ সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটম এর সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল হক এবং বীর মুক্তিযোদ্ধা মো মমিনুল ইসলাম। অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিলো ‘রণাঙ্গনে নারায়ণগঞ্জ’।

 

বীর মুক্তিযোদ্ধা মো. আমিনুল হক একটি অপারেশনের স্মৃতি চারণ করে বলেন, পেলাম শ্রীনগর নদী দিয়ে গামবোট করে আর্মি আসার আমরা খবর পেলাম তার আগের দিন আমরা  ঝোঁপ জঙ্গল ভয় না করে আমরা বাঙ্কার তৈরি করে এমবোশ নেই। কাছাকাছি আসার পর আরাম ট্রেজার বুলটে দিয়ে ফায়ার করলে একটি ঘামবোট ডুবে যায়, আরেকটি পিছনে চলে যায়। তার কিছু দিন পর সৈয়দপুরে বড় ধরণের একটি ফাইট হয়। সেখানে আমরা নদীর পারে বালুর নিচে আমরা বাঙ্কার তৈরি করে পজিশন নেই। কয়েকটা গ্রুপ দল করে আলি আহাম্মদ বাচ্চু , বিদ্যুৎ গ্রুপসহ আরো অনেকে। একটা সময় তারা পিছু হটতে বাধ্য হয় । তখন আমার মাথার চারপাশ দিয়ে গুলি চলে অল্পের জন্য বেঁচে যাই। আমাদের মধ্যে কেউ মারা যায় কেউ আহত হয় । তারা (পাকিস্তানি আর্মি) দুই দিন পর শেষ পর্যন্ত হেলেকপ্টার করে তারা লাশ নিয়ে যেতে দেখিছি। যা আমার কাছে সবচেয়ে  বেশি স্মৃতি মনে পড়ে। 

 

তিনি জানান, যুদ্ধের অংশগ্রহণের সময় বেনাপোলে জঙ্গলের মধ্যে নৌকায় তিনদিন না খেয়ে ছিলাম। 

 

বীর মুক্তিযোদ্ধা মো মমিনুল ইসলাম স্মৃতি চারণ করে বলেন, আমাদের বাড়ির পাশে যমুনা তেল পাম্প। তারই পাশে আর্মিদের ক্যাম্প ছিলো সেই ক্যাম্পে নারীদের ধরে নিয়ে যেতো, বিভিন্ন অত্যাচার করতো। এক বিহারি তাদের (পাকিস্তানি আর্মি) জানালো আমরা দুই ভাই যুদ্ধে অংশ গ্রহণ করছে। বাবাকে ধরে নিয়ে গিয়ে দুই দিন অত্যাচার করে। এই খবর শুনার পর আমি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করতে চলে যাই।  পাবনায় আমরএক বন্ধু ছিলো ওর কাছে চলে যাই। সেখান থেকে আমরা এগারো জন একটি দল তৈরি হলো। পদ্মা পাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে মিরপুর যাবার পর এক রাজাকার আমাদের দৌঁড়ানি দেয়ার পর আমরা তিন ভাগে হয়ে যাই। মৌলভী ভ্ইুয়া নামে এক ব্যক্তি মিরপুর থানা যেয়ে জানায় এখানে অনেক মুক্তিযোদ্ধা আসছে আপনারা এখনো বসে আসছে। সেখানে থেকে দুই জন পুলিশ আশার পর তাদের সাথে আমাদের থানা যাবার কথা বলার পর। আমাদের মাঝে ভয় হলো, সেখানে যদি বিহারি থাকে তাহলে আমরা কেউ বাচবোনা। সেই হিসাব করে  আমরা  যেতে চাই নাই।

 

এক পর্যায় পুলিশ খুব জোরাজোরি করলো ওই থানায় ময়মনসিংহ জেলার সেকেন্ড অফিসার ছিলে,  তিনি আবার ছিলো আওয়ামীলীগের। সে খবর পাবার পর আমাদের কাছে চলে আসে। সেখানে যাবার পর আমাদের সাথে চলে কোন সমস্যা নাই তার সাথে যাবার পর খাওয়ার আয়োজন করেন আমাদের ইন্ডিয়া যাবার ব্যবস্থা করে দেন। বর্ডারের কাছে যাবার পর এক রাত কাটার পর  আমরা ক্যাম্পে উঠি সেখানে পনেরো দিন থাকার পর আমাদের ট্রেনিংয়ের সময় হবার পর যত বারই আমার নাম তালিকায় লেখা ততো বারই নাম কেটে দেয়া হয়। আমি ঢাকার আমি পাবনা দলের সাথে সেখানে এক ছেলে আমাকে সহযোগিতা করে তার খালাতো ভাই বলে দলের তালিকায় নেয়া হয়। পরে ভারতের দেরাদুন জেলায় ট্রেনিং করতে চলে যাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন