Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জের জেলা প্রশাসক হিসেবে মোস্তাইন বিল্লাহ’র দায়িত্বভার গ্রহণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১, ০৩:৫৯ পিএম

না’গঞ্জের জেলা প্রশাসক হিসেবে মোস্তাইন বিল্লাহ’র দায়িত্বভার গ্রহণ
Swapno

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. মোস্তাইন বিল্লাহ। ২১তম বিসিএস’র এই কর্মকর্তার কাছে সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।


নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে। নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসককে দায়িত্বভার বুঝিয়ে দেয়ার আগে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনকে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে ২০১৯ সালের ২৪ জুন মো. জসিম উদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। ২০ তম বিসিএস এর এই কর্মকর্তাকে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব পদে নিযুক্ত করা হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন