Logo
Logo
×

বিশেষ সংবাদ

থার্টি ফার্স্ট রাতে তরুণ যুবকদের অন্যরকম এক উদ্যোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ০৬:৫৫ পিএম

থার্টি ফার্স্ট রাতে তরুণ যুবকদের অন্যরকম এক উদ্যোগ
Swapno

থার্টি ফার্স্ট রাতে সবাই ব্যস্ত থাকে আনন্দ উদ্যোম প্রকাশে। কিন্তু এই রাতে ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছে তরুণ কিছু যুবক। শীতের তীব্রতায় ও কনকনে ঠান্ডায় পথশিশু ও অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল ও শীতের পোশাক বিতরণ করেছে তারা।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে ”আলোকিত শীতলক্ষ্যা ডটকম” অনলাইন নিউজ পোর্টালের উদ্যোগে ও মেসার্স ইউনিভার্সাল মাল্টিমিডিয়া সেন্টারের আয়োজনে চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ পুল, শিমরাইল এলাকাসহ বিভিন্ন এলাকায় এই উদ্যোগ গ্রহণ করে তারা।

 

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মোস্তাক আহমেদ শাওন, সাংবাদিক আব্দুল আলিম, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান (পিক-আপ) মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি ও জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, আলোকিত শীতলক্ষ্যা ডটকম এর প্রকাশক ও সম্পাদক মো. তোফাজ্জল হোসেন মায়া, স্টাফ রিপোর্টার সায়হান শরিফ, মো. মামুন হোসেন, জিয়াউল হক, জুয়েল, ফারুকসহ সদস্যবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন