Logo
Logo
×

বিশেষ সংবাদ

এনইউজে’র সভাপতি আব্দুস সালামের রোগমুক্তি কামনায় দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৮:১১ পিএম

এনইউজে’র সভাপতি আব্দুস সালামের রোগমুক্তি কামনায় দোয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)’র সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম এর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া আয়োজন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির।

 

সাংবাদিক আব্দুস সালাম নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানী স্কয়ার হাসাপাতালে তিনদিন ধরে ভর্তি রয়েছেন। তার শাররিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার ফুসফুসে ইনফেকশন দেখা দিয়েছে। তবে ডায়বেটিস, প্রেসার ও অক্সিজেনের মাত্রা স্বাভাবিক আছে।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক সভপতি নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, ইউনিয়নের সহসভাপতি ইমামুল হাসান স্বপন, সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ. যুগ্ম সাধারণ সম্পাদক শওকত এ সৈকত।

 

ইউনিয়নের সদস্য খলিলুর রহমান, আহসান সাদিক শাওন, সৈয়দ ওবায়েদ উল্লাহ, প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মুজিবুল হক পলাশ, যুগান্তরের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, দেশ রুপান্তরের কমল খান, প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, লাইভ নারায়ণগঞ্জের কামাল হোসেন, প্রথম আলোর গোলাম রাব্বানী শিমুল, দিনার মাহমুদ, যুগের চিন্তার  মোস্তাক আহমেদ শাওন, বার্তা টুয়েন্টি ফোরের সাবিত আল হাসান, ঢাকা ট্রিবিউনের শামিমা রিতা, অবজারভারের ফটো সাংবাদিক পাপ্পু ভট্টাচার্যসহ ভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।

 

আয়োজনে আব্দুস সালামের রোগমুক্তি কামনাসহ করোনায় আক্রান্ত হয়ে রোগ থেকে  মুক্তি পাওয়া গোলাম রাব্বানী শিমুল, রফিকুল ইসলাম জীবন, মুজিবুল হক পলাশসহ  নারায়ণগঞ্জে কর্মরত সকল সাংবাদিকরা যেন সুস্থ জীবন নিয়ে তাদের পেশাদারি দায়িত্ব পালন করতে পারেন সে জন্য দোয়া করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন