Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাংবাদিক সালাম গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন পরিবার

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০, ০৮:৪৯ পিএম

সাংবাদিক সালাম গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন পরিবার
Swapno

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দূস সালাম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

 

তিনি শাররিক ভাবে একেবারে দূর্বল বোধ করছেন। দূবর্লতার কারণে কোন কিছূ খেতে পারছেন না, নিজে উঠে বসতে, বা হাটতে পারছে না। তার ডায়েবেটিস বেড়ে গেছে।

 

পারিবারিক তথ্যমতে, গত বুধবার থেকে তিনি অসুস্থতা বোধ করছিলেন। বাসায় তার প্রাথমিক চিকিৎসা চলছিল। মঙ্গলবার  (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিক সালামের অবস্থার অবনতি ঘটে।

 

তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সাথে আছেন মিনা ভাবী ও তার একমাত্র কণ্যাসহ নিকট আত্নীয়রা।

 

পরিবারের পক্ষ থেকে সালাম ভাইয়ের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। যেন মহান রাব্বূল আলামিন তাকে দ্রুত সূস্থতা দান করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন