Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাংবাদিকতার বিশেষ অবদানে পদক পেলেন বাবলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০, ১০:৩৭ পিএম

সাংবাদিকতার বিশেষ অবদানে পদক পেলেন বাবলা
Swapno

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ‘স্টার প্লাস কমিউনিকেশন বিজয় পদক ২০২০’ লাভ করেছেন চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি এবং দৈনিক যুগের চিন্তার সম্পাদক ও প্রকাশক আবু আল মোরছালীন বাবলা।

 

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনাগাঁ হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে এ পদক তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে কিংবদন্তী পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ এবং অধ্যাপক ডা. মো. তারেক আলমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

 

তাছাড়া অভিনয়ে চিত্রনায়ক রোশান, সংগীতে নিলু আহসান, সংবাদ পাঠে অনামিকা আজমী, উপস্থাপনায় জেনিফা ফেরদৌস, তরুণ উদ্যেক্তা হিসেবে মিসবাহ বি এস চৌধুরী, জনসচেতনতায় রংপুর রয়্যাল রিসোর্ট এন্ড রিক্রিয়েশন পার্ক, সমাজ সেবায় ফেরদৌস হক, সংগঠক হিসেবে মো. উছমান আলীকে ‘স্টার প্লাস কমিউনিকেশন বিজয় পদক ২০২০’ প্রদান করা হয়। জুড়ি পদক লাভ করেন- সংবাদ পাঠে আফরোজা হক, সংগীতে মাহমুদা আক্তার মিতু, অভিনয়ে উম্মে উর্মি, চিত্র শিল্পে সোনিয়া হাবিব লাবনী।

 

স্টার প্লাস কমিউনিকেশনের উপদেষ্টা এ কে এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমবাসি অব দ্য সুলতানি অব ওমানের হেড অব দ্য মিশন এইচ. ই তায়েব সেলিম আবদুল্লাহ আল আলাই এবং টি এ সি গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন