Logo
Logo
×

বিশেষ সংবাদ

একটি শিশুকে আসন্ন মাতৃহীনতা থেকে বাঁচান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ০৯:৩৪ পিএম

একটি শিশুকে আসন্ন মাতৃহীনতা থেকে বাঁচান
Swapno

জীবণের মধ্যাহ্নে এসেই অস্তাচলে হেলে পড়েছে সম্ভাবনাময় তরুনী দিনার (২৮) জীবণ। তার জিহ্বায় ক্যানসার হয়েছে। এ ক্যানসার ছড়িয়ে পড়তে শুরু করেছে শরীরময়।

 

ডাক্তাররা বলেছেন, দিনাকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানো না গেলে তাকে বাঁচানো সম্ভব নয়। এতে খরচ পড়বে দশ-বার লাখ টাকা।নারায়ণগঞ্জ শহরের ২২/১ নিউ খানপুরে দিনা লায়লার বসবাস। তার পিতা মোঃ ইসমাইল পাহলোয়ান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। 

 

পারিবারিক সূত্র জানিয়েছে, গত সেপ্টেম্বরে দিনার জিহ্বায় ক্ষত ধরা পড়ে। ঢাকা পিজি হাসপাতালের ডাক্তাররা বলেন, জিহ্বার ৮০ শতাংশ নষ্ট হয়ে গেছে। দ্রুত অপারেশন করতে হবে। 

 

পরবর্তিতে সাড়ে আট লাখ টাকা খরচ করে ঢাকার আহসানিয়া মিশন ক্যানসার হাসপাতালে তার অপারেশন করানো হয়। অপারেশনের পরও দিনার অবস্থার কোন পরিবর্তন হয়নি। 

 

বর্তমানে তার মুখমন্ডল ফুলে উঠে আবার জিহ্বা দিয়ে পূজ পড়া শুরু হয়েছে। এবার ডাক্তাররা বলছেন, ক্যানসার ক্রমশ দিনার শরীরে ছড়িয়ে পড়ছে। তাকে বাঁচাতে হলে এখনই দেশের বাইরে নিতে হবে। অন্ততঃ ভারতে। 

 

এদিকে, গত তিন মাসের চিকিৎসা খরচ জোগাতে গিয়ে পরিবারটি এখন অর্থনৈতিক ভাবে প্রায় ফতুর হয়ে এসেছে। ওদিকে, দিনার রয়েছে আনাবিয়া নামে তিন বছরের একটি শিশু কন্যা। ফুটফুটে এ শিশুটি জানে না মৃত্যূ কি জিনিষ? এ পৃথিবীতে সে যে শীঘ্রই মাতৃহীন হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে, তাও জানা নেই আনাবিয়ার। 

 

দিনাকে বাঁচাতে এবং আনাবিয়াকে মাতৃহীনতার ঝুঁকি থেকে রক্ষায় এখন সহৃদয় মানুষের সহযোগিতার কোন বিকল্প নেই। 
সহৃদয় সহযোগিতায় ঃ ডাচ বাংলা ব্যাঙ্ক, বিবি রোড শাখা, নারায়ণগঞ্জ, একাউন্ট নং ১১১১০১২২৯৯৬৭। একাউন্ট হোল্ডার ঃ ইসমাইল পালোয়ান। বিকাশ নং ০১৫৫৮-৯৭৩৯০১
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন