Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনামুক্তির প্রার্থনার মধ্য দিয়ে না’গঞ্জে বড়দিন উদযাপন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ০৫:১০ পিএম

করোনামুক্তির প্রার্থনার মধ্য দিয়ে না’গঞ্জে বড়দিন উদযাপন
Swapno

নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান বড়দিন করোনামুক্তির প্রার্থনার আয়োজনের মধ্য দিয়ে সংক্ষিপ্তভাবে উদযাপিত হয়েছে।  

 

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে প্রার্থনার মধ্য শহরের দুটি গির্জা বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জা ও সিরাজউদ্দৌলা সড়কের ব্যাপ্টিস্ট চার্চে উৎসবের সূচনা হয়।

 

এছাড়াও সংক্ষিপ্ত আয়োজনের মধ্যে দুপুরে কেক কেটে উৎসব পালন করা হয়। বড়দিন উপলক্ষে এ দুটি গির্জাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। তৈরি করা হয়েছে ক্রিসমাস ট্রি।


উৎসব অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ কেক নিয়ে গির্জায় উপস্থিত হয়ে বড়দিনের শুভেচ্ছা জানান।  


জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন বলেন, করোনা মহামারির কারণে এবার অন্যান্য বছরের মতো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়নি। প্রতিবছর কীর্তন কেক কাটা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এবার শুধুমাত্র প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ আকারে বড়দিন উদযাপন করা হচ্ছে।  


সাধু পৌলের গির্জার ফাদার ইলিয়াস হেনড্রম বলেন, করোনা মহামারির কারণে সীমিত আকারে শুধুমাত্র প্রার্থনা দিয়েই শেষ হয় বড়দিনের আনুষ্ঠানিকতা।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন