না’গঞ্জে ডিজিটাল রেকর্ড রুম উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০, ০৯:০৩ পিএম
নারায়ণগঞ্জবাসী ঘরে বসেই অনলাইনের মাধ্যমে খতিয়ান নাম্বার দিয়ে পর্চার আবেদন ও ফি জমা দিয়ে নির্ধারিত সময়ে পর্চা সংগ্রহ করতে পারবে তার জন্য ডিজিটাল রেকর্ড রুম উদ্বোধন করা হয়েছে নারায়ণগঞ্জ।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় সচিবালয় থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ডিজিটাল রেকর্ড রুমের নাগরিক সেবা ডিজিটাইজেশন কার্যক্রম উদ্বোধন করে মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। উদ্বোধন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।
জেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনের কার্যালয় থেকে যোগ দেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামীম বেপারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব সার্কেল) মো. সেলিম রেজা, স্থানীয় সরকার উপ সচিব মনিরুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকর্ড রুম সালমা নাজনীন তৃষা, রেকর্ড কিপার নাজমা সুলতানা প্রমূখ।


