Logo
Logo
×

বিশেষ সংবাদ

পুলিশ দেখলেই হকাদের দৌড় 

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৯:৩০ পিএম

পুলিশ দেখলেই হকাদের দৌড় 
Swapno

বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে পুলিশের তৎপরতায় হকারমুক্ত রাখা সম্ভব হলেও হকাররা নতুন পন্থায় ভ্রাম্যমাণ হিসেবে সড়ক দখল করে ব্যবসা করছেন। হকারদের এ তৎপরতা রুখতে এবার পুলিশও কঠোর অবস্থান নিয়েছে।

 

সোমবার (২১ ডিসেম্বর) সকাল থেকেই হকারদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে শহরের প্রতিটি সড়কের পাশে। এ ছাড়া পুলিশের টহল টিম একটু পর পরই হকারদের উচ্ছেদে কাজ করেছে দিনব্যাপী।

 

জানা যায়, ফুটপাতে হকারদের বসতে না দেয়ায় এখন তারা ভ্যানে করে ভ্রাম্যমাণ হয়ে সড়কের অর্ধেক দখল করে ব্যবসা শুরু করেছেন। এতে করে যানজট সৃষ্টিসহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। 

 

আর পুলিশ এ অপতৎপরতা রুখতে এবার বেশ সক্রিয় হয়েই নেমেছে। সোমবার সকাল থেকে পুলিশের অভিযানে তাই বসতে পারেনি হকাররা। যেখানেই হকাররা অবস্থান নিয়েছে সেখানেই পুলিশ অভিযান চালিয়ে তাদের সরিয়ে দিয়েছে। 

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, আমরা হকারদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছি। ফুটপাত বা সড়ক দখল করে অবৈধভাবে জনগনের ভোগান্তি সৃষ্টি করতে দেয়া হবেনা।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন