Logo
Logo
×

বিশেষ সংবাদ

যমুনা ফিউচার পার্কে আর জি লাইফস্টাইল এর উদ্ধোধন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০, ০৭:৪৭ পিএম

যমুনা ফিউচার পার্কে আর জি লাইফস্টাইল এর উদ্ধোধন
Swapno

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দেশের অন্যতম শিল্পগোষ্ঠি রংধনু গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আর জি লাইফ স্টাইল এর উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার বিকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ২য় তলায় নর্থ কোর্টে বিশাল এলাকাজুড়ে অভিজাত এ বিপণী বিতানের উদ্বোধন করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক। 

 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম, ময়মনসিংহ-১১ এর সংসদ সদস্য কামিজ উদ্দিন আহমেদ, সুপার ষ্টার শাকিব খান, বিদ্যা সিন্হা মীম, এশিয়ান টিভির চেয়ারম্যান হারুনুর রশিদ সিআইপি, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভূইয়া, রূপায়ন গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, পরিচালক মিজানুর রহমান, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূইয়া, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, এনজেড গ্রুপের চেয়ারম্যান নুরুজ্জামান খান, নায়ক নজরুল রাজ, মিস ইউনিভার্সেল বাংলাদেশ আলিশা ইসলাম, মডেল জেরিন জারা, নিরব সিকাদার, সাজিদা মালিক, দোলন দে, সৈয়দ রুমা, বুলবুল টুম্পা, সেতু হায়দার, আসিফ, স্নিগ্ধা চৌধুরী প্রমূখ।

 

এ সময় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম বলেন, রংধনু গ্রুপ বহুমূখী ব্যবসায়িক বিকাশের মাধ্যেমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে। 

 

এরই ধারাবাহিকতায় যমুনা ফিউচার পার্কে এ বিপণী বিতানের উদ্ধোধন করা হলো। রংধনু গ্রুপ ভবিষ্যতে আরো বড় পরিসনে এ ধরনের ব্যবসায় বিনিয়োগ করবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন