Logo
Logo
×

বিশেষ সংবাদ

না’গঞ্জের নতুন ডিসি মুস্তাইন বিল্লাহ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০, ০৮:৩৭ পিএম

না’গঞ্জের নতুন ডিসি মুস্তাইন বিল্লাহ
Swapno

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বরগুনার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ।


 বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশে জন প্রশাসনের মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক আদেশে মুস্তাইন বিল্লাহকে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়। 


জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট মুস্তাইন বিল্লাহ ২১তম বিসিএস কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন তিনি। 


বরগুনার জেলা প্রশাসক হওয়ার আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক ছিলেন। মুস্তাইন বিল্লাহ মাগুরার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে।

 
সদ্য বদলি হওয়া ডিসি জসিম উদ্দিন ২০তম বিসিএস কর্মকর্তা। ২০১৯ সালের ২৩ জুন তিনি নারায়ণগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তাকে বদলি করে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব পদে নিযুক্ত করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন