Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০, ১০:২৯ পিএম

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
Swapno

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২১-২০২২)নির্বাচনের চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রেসক্লাবের নোর্টিশবোর্ডে টানিয়ে দেয়া হয়।

 

চুড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদপ্রার্থী আবু সাউদ মাসুদ ও খন্দকার শাহ আলম। সহ সভাপতি পদপ্রার্থী নাফিজ আশরাফ ও রফিকুলইসলাম জীবন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী শরীফুদ্দিন সবুজ ও আফজাল হোসেন পন্টি।

 

যুগ্মসাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক ও আহসান সাদিক। কোষাধ্যক্ষ পদপ্রার্থী মজিবুল হক পলাশ ও ইউসুফ আলী এটম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান জুয়েল ও প্রনব কৃষ্ণ রায়।

 

৫টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য প্রার্থীরা হলেন- হালিম আজাদ, আরিফ আলম দিপু, একে এমমাহফুজুর রহমান, বিল্লাল হোসেন রবিন, আনিসুর রহমান আনিস, হাসান আরিফ, মতিউর সেন্টু, পুলক হাসান, মো: লুৎফর রহমান কাকন ও মৌসুমী রায়।

 

এদিকে প্রত্যাহারের শেষে দিনে নির্বাচন থেকেসরে দাঁড়িয়েছেন প্রেসক্লাবের বর্তমান সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম এবং বর্তমান সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম।

 

তারা আসন্ন নির্বাচনে অংশগ্রহন করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন এবং সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র জমাও দিয়েছিলেন।

 

প্রসঙ্গত আগামী ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে ৬৭ জন স্থায়ী সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন, আমরা নারায়ণগঞ্জ এর সভাপতি আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ ও নাসিক ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন