সাংবাদিক শিমুল ও তার পিতা করোনায় আক্রান্ত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৮:৩৭ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন এক সময়ের যুগের চিন্তা’র স্টাফ রিপোর্টার এবং প্রথম আলোর নারায়ণগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী শিমুল।
শুক্রবার (১১ ডিসেম্বর) শিমুলের কোভিড-১৯’র নমুনা পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সাজেদা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসারত আছেন।
এ বিষয়ে সাংবাদিক গোলাম রাব্বানী শিমুল জানান, ১ ডিসেম্বর থেকে জ্বর, শরীর ব্যাথা পর্যায়ক্রমে বমি, পেট ব্যাথা, বুক ব্যাথা, কাশিতে ভুগছেন তিনি। একই সাথে ছিল রুচিহীনতা।
করোনায় আক্রান্ত হওয়ার কারণে ৮ ডিসেম্বর শিমুলের পিতাকে সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকার কারণে একই দিনে ভর্তি হন সাংবাদিক শিমুল।
শুক্রবার শিমুলের নমুনা পরীক্ষার ফলাফলেও পজেটিভ আসে। বর্তমানে সামান্য জ্বর, কাশি, দুর্বলতা ছাড়া তেমন কোনো সমস্যা নাই বলে জানান তিনি।
যুগের চিন্তা পরিবার থেকে শিমুল ও তার পিতার দ্রুত আরোগ্য কামনা করা হয়।


