নাসিক’র ২৪৪টি টিকাদান কেন্দ্রে ৩ লক্ষ শিশুর টিকা দেয়া হবে
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৯:১৩ পিএম
হাম- রুবেলা মত মারাত্নক রোগের সংক্রমন ও বিস্তার কমিয়ে আনার লক্ষে ১২ ডিসেম্বর থেকে ২৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত ৬ সপ্তাহ ব্যাপী ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সীদের ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪৪ টি টিকাদান কেন্দ্রে ২ লক্ষ ৬৩ হাজার ৮৯২ জন শিশুর প্রত্যেককে ১ ডোজ করে টিকা দেয়ার লক্ষে তাদের তাদেরকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) বিকালে নারয়ণগঞ্জ সিটি কর্পোরেশন কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো আবুল আমিন জানান, কর্মসূচিটি বাস্তবায়ন লক্ষ্যে প্রয়োজনীয় প্রচারনার পাশাপাশি মেডিকেল টিম গঠনসমূহ সার্বিক প্রস্ততি সম্পন্ন হয়েছে ।
তিনি হামÑরুবেলা ক্যাম্পেইনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, ৯ মাস থেকে ১০ বছর বয়সের নিচের সকল শিশুকে ১ ডোজ করে এমআর টিকা প্রদানের মাধ্যমে হাম- রুবেলা রোগের বিস্তার দ্রুত হ্রাস করা। ২ বছর বয়সে নিচের সকল ড্রপ- আউট শিশুদের খুঁজে বের করে নিয়মিত টিকাদান কাযক্রমের মাধ্যমে এমআর টিকাদান নিশ্চিত করা।
১০ বছরের কম বয়সী কোনো শিশু এর পূর্বে এমআর টিকা পেয়ে থাকলে কিংবা হাম-রুবেলায় আকরান্ত হলেও এই ক্যাম্পেইনের তাদের অন্তরর্ভূক্ত করা হয়েছে। এতে ওভারডোজের কারণে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো ঝুঁকি নেই বলেও তিনি জানান।
তবুও কোনো ধরনের সমস্যা যদি কোনো শিশুর দেখা দেয় সেজন্য সিটি কর্পোরেশনের তিন অঞ্চলে (সিদ্ধিরগঞ্জ-নারায়ণগঞ্জ-কদমরসূল) দশটি এইএফআই কর্নার প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা, পরামর্শ ও ঔষুধ সরবরাহ করা হবে এইসব কর্নার থেকে।
এইএফআই কর্নারগুলো হলো: সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ, মিজমিজি ও জালকু ড়ির এফডব্লিউসি, সুমিলপাড়ার সূর্যমুখী ক্লিনিক বামানেহ, নারায়ণগঞ্জ অঞ্চলের চৌধুরীবাড়ির নগর স্বাস্থ্য কেন্দ্র-২, দেওভোগের নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, পাইকপাড়ার সূর্যের হাসি নেটওয়ার্ক, কদমরসূল অঞ্চলের দক্ষিন লক্ষনখোলার নগর স্বাস্থ্য কেন্দ্র-১, বন্দরের নগর মাতৃসদন হাসপাতাল, সূর্যমুখী ক্লিনিক বামানেহ।
এসময় উপস্থিত ,বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ফারহানা রহমান, ডা. শেখ মোস্তাফা আলী বলেন এমআর, সিটি কর্পোরেশনের তিন অঞ্চলের তিন সুপারভাইজার এসএম নাসির, হাফিজুর রহমান, মোর্শেদা বেগম প্রমুখ


