বেগম রোকেয়া পদক পেলেন নারী নেত্রী মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৮:২২ পিএম
বর্নাঢ্য জীবনের অধিকারি মুক্তিযোদ্ধা, নারী নেত্রী ফরিদা আক্তার ‘বেগম রোকেয়া পদক’ পেয়েছেন। বুধবার (৯ ডিসেম্বর) সকাল দশটায় রাজধানীর শিশু একাডেমীতে এ পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন। নারী অধিকারের ক্ষেত্রে অবদানের জন্য তাকে এ পদক প্রদান করা হয়। তার এ পদক প্রাপ্তিতে নারায়ণগঞ্জে আনন্দে বন্যা বইছে।
তাকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেন, মুক্তিযোদ্ধা নারীনেত্রী ফরিদা আক্তারের রোকেয়া পদক প্রাপ্তি আমাকে আনন্দিত করেছে।
মুক্তিযুদ্ধের সময় তিনি যেমন দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তেমনি দেশ স্বাধীন হওয়ার পরে তিনি তার ‘মহিলা সংঘে’র মাধ্যমে শত শত নারীকে স্বাবলম্বী করেছেন। তার মেধা, শক্তি দিয়ে দিয়ে আগামী দিনেও এমনিভাবে দেশের সেবা করে যাবেন আশা করি।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী রোকেয়া আক্তারকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এ পদকপ্রাপ্তি তার কাজের স্বিকৃতি। এ পদক দেয়ার মাধ্যমে শুধু তাকে নয় সমস্ত মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এ বি সিদ্দিক জানান, ছাত্র জীবন থেকে ফরিদা আক্তার দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন। মুক্তিযুদ্ধ করেছেন। বেগম রোকেয়া পদকের মাধ্যমে একজন উপযুক্ত ব্যাক্তিকে সম্মানিত করা হয়েছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার নারায়ণগঞ্জের নবীগঞ্জের কদম রসুল দরগা’র খাদেম পরিবারে ১৯৫২ সালে ২৩শে মে জম্ম গ্রহণ করেন ।
১৯৬২ সালে বঙ্গবন্ধু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী নারায়ণগঞ্জের বালুর মাঠের সমাবেশে (এখন ডিআইটি মার্কেট) তিনি ক্লাস সিক্সে পড়ার সময় বক্তব্য রেখেছিলেন। ১৯৬৬ সনে ছাত্রলীগে যোগ দিয়ে ছয় দফা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।
তিনি ১৯৬৭ সালে আইয়ুব খানের বিরুদ্ধে গণ-আন্দোলনে মহিলা সংগ্রাম পরিষদের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ গালর্স হাই স্কুল ও নারায়ণগজ্ঞ মহিলা কলেজে ছাত্রী অবস্থায় তিনি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদে নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক ছাত্র আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তাছাড়া তিনি কলেজ এ ছাত্রী সংসদ এর সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। ১৯৭৪ সালে জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা নিযুক্ত হন। ১৯৭৪ সালে বাকশালের প্রেসিডিয়াম সদস্য, ১৯৭৪ সালে নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার নির্বাচিত হন।
আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন (BFTUC) এর প্রেসিডেন্ট হিসাবে নারী শ্রমিকদের অধিকার আদায়ে তিনি এখনও সোচ্চার। বেগম রোকেয়া পদক পাওয়ার আগে তিনি তিনি জয়িতা পুরস্কার-২০১৪, জাতীয় পুরস্কার-২০০৭, বেষ্ট সমবায় পুরস্কার ১৯৯ পেয়েছেন।


