Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে হাত বাড়ালেই মিলছে মাদক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৭:০৯ পিএম

নারায়ণগঞ্জে হাত বাড়ালেই মিলছে মাদক
Swapno

প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ জেলার সবচাইতে বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হলো মাদক। যার ভয়াল থাবা থেকে নিষ্কৃতি পাচ্ছেনা যুব সমাজও। এ অবস্থায় অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে।

 

অস্ত্রের পর মাদকই সবচেয়ে লাভবান ব্যবসা ও বেশি আলোচিত বিষয়। নারায়ণগঞ্জ রাজধানীর খুব নিকটবর্তী হওয়ায় এখানে উদ্বেগজনক হারে মাদক ব্যবসা বেড়েই চলেছে। জেলার এমন কোনো স্থান নেই যেখানে মাদকের সয়লাব নেই।

 

নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর তীরবর্তী হওয়ায় খুব সহজেই এখানে নদীপথে মাদক আসে। মহাসড়কগুলোতে পুলিশ চেকপোষ্টের কারণে মাদক সরবরাহে সড়ক পথের চেয়ে নদীপথেই তাদের জন্য নিরাপদ।

 

বিভিন্ন মাদক দ্রব্যের মধ্যে ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, কোকেন, আফিম ও গাজা অন্যতম। তবে বর্তমানে ছোট ছোট শিশু ও কিশোররা ড্যান্ডি নামক মাদক সেবনে ঝুকে পড়েছে। এছাড়াও চৌড়শ, কোডিন, মরফিন, প্যাথেডিন, মারিজুয়া এরোসোল্স, বার্ণিল রিমোভার, নেললিশ রিমোভার, পেইন্ট থিনার, স্পট রিমোভার সেবনে আসক্ত হয়ে পড়েছে মানুষ।

 

এগুলোর পাশাপাশি বিভিন্ন ধরনের ঘুমের ঔষধও বাজারে পাওয়া যায়। যেগুলোর অধিক সেবনে মৃত্যুও ঘটতে পারে। 

 

সূত্রে জানা যায়, নারায়নগঞ্জের সর্বত্র খুব সহজেই ইয়াবা পাওয়া যায়। বিশেষ করে মিয়ানমার ও ইন্ডিয়া থেকে আসা ইয়াবার ব্যাপক চাহিদা রয়েছে। এই মাদক দশ বছরের শিশু থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধ শিক্ষক সরকারি কর্মচারী ব্যবসায়ী থেকে চিকিৎসক সবাই আছেন এই পথে।

 

বড়ই মর্মস্পর্শী আর বিস্ময়কর তাঁদের জীবন। মাদকের নিষ্ঠুর যাত্রায় কেউ লাখ লাখ টাকার ব্যবসা ধ্বংস করে সর্বশান্ত হয়ে জড়িয়েছেন ভয়ংকর অপরাধ চক্রে। অনেক পরিবার তছনছও হয়ে গেছে। এসব কারবারে সবচেয়ে বেশী আসক্তি দেখা গিয়েছে উঠতি বয়সের তরুন-তরুনীদের মাঝে।

 

চাষাড়া রেলনাইন, চানঁমারি বস্তি, দেওভোগ আখড়া, নন্দী পাড়া, গলাচিপা, বাবুরাইল, কলেজ রোড, ডন চেম্বার, মিশন পাড়া, খানপুর, বরফকল, সৈয়দপুর, আলামিন নগর, পাগলা, ফতুল্লা, আলীগঞ্জ, পঞ্চবটি, কাশিপুর, ভোলাইল, বাংলাবাজার, সিদ্ধিরগঞ্জ, হাজীগঞ্জ, বহতম তল্লা, গোদনাইলসহ শহরের নিকটবর্তী এলাকাগুলোতে মাদকের কেনা-বেচা চলছে পুরোদমে।

 

বিশেষ করে সন্ধ্যার পর মাদক বিক্রেতা ও ক্রেতাদের উৎপাত বেড়ে যায়। অভিনব কৌশলে বিভিন্ন পথে এই জেলায় আসছে মাদকদ্রব্য। আর এগুলো বিস্তারে রাজনৈতিক দলের ভূমিকাও সক্রিয়। এর বিস্তারে কিছু অসাধু পুলিশের যোগসাজসও রয়েছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোক জানান, নারায়নগঞ্জে মাদকের ব্যাপকতা সম্পর্কে প্রশাসন অবগত থাকলেও নিয়মিত মাসোহারা পাওয়ায় প্রশাসনের নীরবতা লক্ষণীয়। পুলিশ বেশ কয়েকবার এলাকাগুলোতে বিভিন্ন অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের আটক করলেও অদৃশ্য শক্তির ইশারায় অথবা টাকার বিনিময়ে তারা বের হয়ে এসে পুনরায় এই ব্যবসা শুরু করে।

 

এছাড়া আইনজীবীরাও এর জন্য অনেককাংশে দায়ী। কারণ আইনজীবীদের মাধ্যমে মাদক ব্যবসায়ীরা আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসে।

 

মাদক নিয়ন্ত্রন করতে না পারলে দেশের আইন শৃঙ্খলার অবনতিসহ পারিবারিক কলহ বৃদ্ধি পাবে। ভবিষ্যত প্রজম্ম নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রশাসনকে অগ্রগামী ভূমিকা পালনের আহবান জানান নারায়ণগঞ্জবাসী।

 

বিশেষজ্ঞদের মতে, সিগারেট থেকে নেশা শুরু করলেও মাদকের প্রতি আসক্তি ধীরে ধীরে শুরু হয়। মাদক কেনার অর্থ জোগাড় করতে গিয়েই কিশোর ও তরুণ সমাজ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে।

 

এ সুযোগে মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ অপরাধী চক্র’র সদস্যগণ খুন, অপহরণ ও চাঁদাবাজিসহ নানা কাজে তাদের ব্যবহার করতে থাকে। মাদকের এই নেশার জালে একবার জড়িয়ে পড়লে কেউ আর সহজে বেরিয়ে আসতে পারে না। ফলে মাদকসেবীরা দিনে দিনে আরো বেপরোয়া হয়ে ওঠে।

 

মাদকের ভয়াবহ বিস্তার সত্ত্বেও এর বিরুদ্ধে নারায়ণগঞ্জে বড় কোনো সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠেনি। মাদকবিরোধী উল্লেখযোগ্য সভা-সমাবেশ, শোভাযাত্রা বা মানববন্ধনের মতো কর্মসূচিও হচ্ছে না।

 

সচেতন মহল মনে করে প্রশাসনসহ সকল শ্রেণী পেশার মানুষের উচিত নিজে সচেতন হয়ে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন