Logo
Logo
×

বিশেষ সংবাদ

দখলকৃত ৯৫ ভাগ জায়গা দখলমুক্ত : মেয়র আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৫:৫৭ পিএম

দখলকৃত ৯৫ ভাগ জায়গা দখলমুক্ত : মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, দখলকৃত সিটি কর্পোরেশনের জায়গা প্রায় ৯৫ ভাগ দখলমুক্ত করেছি। এই যে বরফকল মাঠে সাথে জায়গা দখল করে রেখেছিল। 

 

সোমবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরফকল মাঠ সংলগ্ন নাসিকের ৪ টি ভবনে কাজ পরিদর্শনে অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।


এ সময় মেয়র আইভী আরো বলেন, এই জায়গা উদ্ধার করে মানুষের কল্যাণে এখানে ৪টি বহুতল ভবন করা হচ্ছে। ৩টি ভবন ৭ তলা, ১টি ভবন ৫ তলা নির্মিত হচ্ছে। ১ম ও ২য় তলা বাণিজ্যিক ও ৩ তলা উপরের ফ্ল্যাট করা হবে। 

 

সিটি কর্পোরেশনের জায়গায় সিটি কর্পোরেশনে রইল, আবার মানুষের কল্যাণে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে। নদী পাড়ে ভালো পরিবেশ, যদিও এখানের বাতাস দূর্ষিত এবং সামনে একটি সিমেন্ট কারখানা রয়েছে। 

 

সেখান থেকে অনেক দূষিত বাতাস ছড়িয়ে পড়ে। সিটি কর্পোরেশনের অনেক জায়গা দখলে রয়েছে, সেগুলো দখলমুক্ত করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন