Logo
Logo
×

বিশেষ সংবাদ

আওয়ামীলীগ নেতা রোকন উদ্দিনের জানাজা অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ০৬:২৬ পিএম

আওয়ামীলীগ নেতা রোকন উদ্দিনের জানাজা অনুষ্ঠিত
Swapno

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি রোকন উদ্দিন আহম্মেদের জানাজা শহরের চাষাড়া শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত হয়েছে । 

 

মঙ্গলবার ( ১ ডিসেম্বর ) দুপুরে প্রয়াত আওয়ামীলীগ নেতা রোকন উদ্দিন আহম্মেদের মৃতদেহ শেষ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এসময়ে বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিকসহ পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

 

পরে বাদ জোহর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

 

জানাজায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, চ্যানেল আই'র বিশেষ প্রতিনিধি ও দৈনিক যুগের চিন্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু আল মোরসালিন বাবলা, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী এটম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া,সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আহমেদ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদসহ অনেকেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন