দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদকের মৃত্যুতে এনইউজে’র শোক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ০৪:৪৮ পিএম
দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামান মুনীর (৭২) ইন্তেকাল করেছেন (ইন্ননিল্লাহে ওয়া ইন্নাইলাহে রাজেউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুতে সকল সদস্যদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন ইউনিয়নের সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ।
শোক বার্তায় দেশের খ্যাতিমান এই সাংবাদিক, কলামিষ্ট ও গল্পকারের মৃত্যুতে তার শোকসপ্তক পরিবারের প্রতি সমবেদনা জানান।
বার্তায় তারা জানান, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠালগ্ন থেকেই খন্দকার মুনীরুজ্জামানের আন্তরিক সর্ম্পক বিরাজমান ছিলো। ইউনিয়নে একাধিকবার তার পদচারণা এবং পরামর্শ আমরা গভীর ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
খন্দকার মুনীরুজ্জামান ১৯৪৮ সালের ১২ মার্চ ঢাকায় জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের পড়াশোনা করার সময়ই বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। সাংবাদিকতা ছাড়াও মুুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল চিন্তাধারার এই মানুষটি কবিতা, গল্প, প্রবন্ধ লিখাসহ চিত্র সমালোচক এবং প্রতিষ্টিত কলামিষ্ট ছিলেন।
এছাড়া তিনি ইলেট্রনিক্স মিডিয়ার টকশোতে অংশ গ্রহন করে সত্য ও ন্যায় কথা বলে মানুষের মধ্যে খ্যাতি অর্জন করেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে সাংবাদিকতার জগতে একটি নক্ষত্রের পতন ঘটলো বলে বার্তায় উল্লেখ করা হয়।


