কমান্ডার গোপীনাথ দাসে`র স্মরণে ঐক্য পরিষদের ৫ দিনব্যাপী কর্মসূচী
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০, ০৭:০৪ পিএম
নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদ্য প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার গোপিনাথ দাসের স্মরণে ৫দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উল্লেখ করে জানান, আমরা শোকার্ত হৃদয়ে জানাচ্ছি যে,গত (১১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস পরলোকগমন করেন।
তাঁহার বিদেহী আত্মার শান্তি কামনায় আগামী (২৫ নভেম্বর) বুধবার শীতলক্ষ্যা সত্য নারায়ণ জিউর মন্দির প্রাঙ্গনে সকাল ১১ ঘটিকায় পবিত্র গীতা থেকে পাঠ, দুপুর ১২ ঘটিকায় পুজানুষ্ঠান, দুপুর ১.৩১ মিনিটে প্রসাদ বিতরন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বৃহস্পতিবার শ্রী শ্রী গৌরনিতাই জিউর বিগ্রহ মন্দিরে সকালে পবিত্র গীতাপাঠ, দুপুরে পুজানুষ্ঠান ও প্রসাদ বিতরন । শুক্রবার (২৭ নভেম্বর) নতুন পালপাড়া শ্রী শ্রী সত্যধাম মন্দিরে সকাল ১১ ঘটিকায় পবিত্র গীতাপাঠ, দুপুরে পুজানুষ্ঠান এবং দুপুর ১.৩১ মিনিটে প্রসাদ বিতরন।
শনিবার (২৮ নভেম্বর) ফতুল্লার পঞ্চবটী ,ধর্মগঞ্জ শ্রী শ্রী সত্যগোপাল জিউর বিগ্রহ মন্দিরে সকালে পবিত্র গীতাপাঠ, দুপুরে পুজানুষ্ঠান ও দুপুর ১.৩১ মিনিটে প্রসাদ বিতরন। তাছাড়া আগামী রবিবার (২৯ নভেম্বর) বন্দরের শ্রী শ্রী রক্ষা কালী মন্দির,সোনাকান্দা ঋষিপাড়ায় পবিত্র গীতা পাঠ,পুজানুষ্ঠান ও দুপুর ১.৩১ মিনিটে প্রসাদ বিতরন।


