Logo
Logo
×

বিশেষ সংবাদ

র‌্যাব-১১’র অভিযানে জেএমবি’র ২ সক্রিয় সদস্য গ্রেফতার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৮:২৯ পিএম

র‌্যাব-১১’র অভিযানে জেএমবি’র ২ সক্রিয় সদস্য গ্রেফতার
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামা'আতুল মুজাহেদীন (জেএমবি) এর সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব -১১। 


গ্রেফতারকৃতরা হলো সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নীলকন্ঠপুর গ্রামের বাসিন্দা  মো. তাওহীদুল ইসলাম @জিহাদী তামান্না (২৪) ও কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গাংকান্দা গ্রামের বাসিন্দা মো. আরাফত হোসাইন @ সজল (২০)। 


এ সময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ২টি স¥ার্ট ফোন ও অনেক উগ্রবাদী নথিপত্রের সফটকপি জব্দ করে র‌্যাব। রোববার (২২ নভেম্বর) রাতে র‌্যাব ১১’র সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 


সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতরা অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী লেখকদের বক্তব্য  শুনে ও লেখা পড়ে উগ্রবাদের দিকে ধাবিত হয় এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামা'আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)’তে যোগদান করে। 


পরবর্তীতে সংগঠনের পরামর্শে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে গোপন অনলাইন জিহাদী গ্রুপসমূহে অন্তর্ভূক্ত হয়ে জিহাদী কর্মকান্ড চালাতে থাকে এবং নিয়মিত চাঁদা দেওয়া শুরু করে। 


তারা অনলাইনে দেশের বিভিন্ন অঞ্চলের জেএমবি সদস্যদের সাথে যোগাযোগের মাধ্যেমে তহবিল সংগ্রহ, নতুন কর্ম-পরিকল্পনা নির্ধারণ, আঞ্চলিক কর্মকান্ড পরিচালনা, জেল হাজতে আটক থাকা জেএমবি সদস্যদের মুক্ত করা ও নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনাসহ সংগঠনের প্রস্তুতিমূলক গোপন বৈঠক করা ও বিভিন্ন জিহাদী কার্যক্রম চালিয়ে আসছিলো। পাশাপাশি বিভিন্ন অনলাইন অ্যাপস ব্যবহার করে শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্ভূদ্ধ করে আসছিলো।


গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর পৃথক ২টি অভিযানে গত ২১ নভেম্বর (শনিবার) বিকেল ৫ টা ও রাত ১০ টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ভান্ডারপুল এলাকা হতে মো. তাওহীদুল ইসলাম @ জিহাদী তামান্না (২৪) এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গোয়ালমারি এলাকা থেকে মো. আরাফত হোসাইন @ সজল (২০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন