মর্গে রাখা তরুণীদের লাশকে ধর্ষণ করতো মুন্না
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ নভেম্বর ২০২০, ০৯:৫৬ পিএম
লাশকাটা ঘরেই একের পর এক মৃত তরুণী ধর্ষণের শিকার হয়েছে। তাদের প্রত্যেকের শরীরেই মিলেছে একজন পুরুষের শুক্রাণু। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইড) ডিএনএ টেস্টে তরণীদের মৃতদেহে শুক্রাণুর উপস্থিতি পাওয়ার পর চাঞ্চল্যের তৈরি হয়।
কেন, কী কারণে আত্মহত্যাজনিত ঘটনায় উদ্ধার তরুণীদের শরীরে শুক্রাণুর উপস্থিতি মিলবে-শুরু হয় এই তদন্ত। এরপর বেরিয়ে আসে মর্গে থাকা একাধিক মৃত তরুণীর শরীরে আবার একই ব্যক্তির শুক্রাণু।
পরে বেরিয়ে আসে অবিশ্বাস্য এক ঘটনা। মুন্না ভগত (২০) নামে মর্গের একজন ডোম দিনের পর দিন মৃত তরুণীর লাশের সঙ্গে এমন বিকৃত কাজ করেছে।
অভিযোগের প্রাথমিক সত্যতার পরই তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিভিন্ন স্থান থেকে যেসব লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হতো, সেসব লাশের মধ্য থেকে মৃত নারীদের ধর্ষণ করতো মুন্না। মৃত নারীদের মধ্যে যাদের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে তাদের প্রতি বেশি আকৃষ্ট ছিল ডোম মুন্না।
গ্রেপ্তারকৃত মুন্নার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দের জুরান মোল্লার পাড়ায়। সে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কোনো কর্মচারী নন। হাসপাতালের ডোম শ্রী যতন কুমারের ভাগনে হওয়ার সুবাদে তিনি সেখানে কাজ করতেন।
মর্গের চাবি তাঁর কাছে থাকত। মর্গে আসা মরদেহগুলো তিনি গ্রহণ করতেন, ময়নাতদন্তের সময় ডাক্তারদের সাহায্য করতেন এবং ময়নাতদন্ত শেষে লাশগুলো স্বজনদের বুঝিয়ে দিতেন।
দুই থেকে তিন বছর ধরে সে মর্গে থাকা মৃত তরুণীদের ধর্ষণ করে আসছিলো। তার বিরুদ্ধে রাজধানির শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। তাকে ৬ রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সে মর্গে রাখা মৃত নারীদের ধর্ষণের দায় স্বীকার করে।
আজ শুক্রবার (২০ নভেম্বর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় সে স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তা রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, জঘন্যতম ও খুবই বিব্রতকর অভিযোগ। অভিযোগের প্রাথমিক সত্যতার পরই ওই ডোমকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গত বছরের ২৯ মার্চ থেকে চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত মুন্না অন্তত পাঁচজন মৃত কিশোরীর লাশ ধর্ষণ করেছেন বলে তারা প্রমাণ পেয়েছে। মৃত এই কিশোরীদের বয়স ছিল ১১ থেকে ১৭ বছর। আত্মহত্যার পর তাদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছিল।
জানা গেছে, দুই থেকে তিন বছর ধরে হাসপাতালের লাশকাটা ঘরে নিয়ে আসা মৃত নারীদের নিয়মিত ধর্ষণ করতেন ডোম। ফলে মৃত নারীর ফরেনসিক রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়।
মৃত নারীর শরীর থেকে ডোমের শুক্রাণুর প্রমাণ মিলে। এই ধরনের ঘৃণিত কাজ নিয়মিত চালিয়ে গেলেও চিকিৎসকরা প্রথম অবস্থায় তা বিশ্বাস করতে পারেনি। ধাপে ধাপে একই ধরনের ঘটনা যখন ঘটতে থাকে তখন চিকিৎসদরে মনে সন্দেহ সৃষ্টি হয়।
লাশকাটা ঘরে অস্বাভাবিকভাবে মারা যাওয়া ব্যক্তিদের পরীক্ষা-নীক্ষার মাধ্যমে তাদের মৃত্যুরহস্য উন্মোচন করা হয়। আর লাশকাটা ঘরে ফরেনসিক মেডিসিনের চিকিৎসকদের সহকারীরা ডোম নামে পরিচিত।
কিন্তু সেই লাশকাটা ঘরেই একের পর এক মৃত তরুণী ধর্ষণের শিকার হয়েছে। তাদের শরীরে মিলেছে একজন ডোমের শুক্রাণু। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইড) ডিএনএ টেস্টে তরণীদের মৃতদেহে শুক্রাণুর উপস্থিতি পাওয়ার পর চাঞ্চল্যের তৈরি হয়।
কেন, কী কারণে আত্মহত্যাজনিত ঘটনায় উদ্ধার তরুণীদের শরীরে শুক্রাণুর উপস্থিতি মিলবে-শুরু হয় এই তদন্ত। এরপর বেরিয়ে আসে মর্গে থাকা একাধিক মৃত তরুণীর শরীরে আবার একই ব্যক্তির শুক্রাণু। পরে বেরিয়ে আসে অবিশ্বাস্য এক ঘটনা। মর্গের ডোম মুন্না ভগত দিনের পর দিন মৃত তরুণীর লাশের সঙ্গে এমন বিকৃত কাজ করছে।
সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের প্রধান অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, জঘন্যতম ও খুবই বিব্রতকর অভিযোগ। অভিযোগের প্রাথমিক সত্যতার পরই ওই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।
তিনি বলেন, বিভিন্ন স্থান থেকে যেসব লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হতো, সেসব লাশের মধ্য থেকে মৃত নারীদের ধর্ষণ করতো মুন্না।


