Logo
Logo
×

বিশেষ সংবাদ

স্মৃতিবিজড়িত যুদ্ধজাহাজ পরিদর্শনে বন্দরে মুক্তিযুদ্ধ মন্ত্রী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২০, ০৮:২৮ পিএম

স্মৃতিবিজড়িত যুদ্ধজাহাজ পরিদর্শনে বন্দরে মুক্তিযুদ্ধ মন্ত্রী
Swapno

বন্দরে শীতলক্ষ্যায় নোঙ্গর করা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত যুদ্ধজাহাজ পরিদর্শন করেছেন মুত্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।

 

বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রী বন্দর এলাকার শীতলক্ষ্যা নদীতে নোঙর করা যুদ্ধজাহাজ এম ভি আকরাম পরিদর্শন করেন এবং জাহাজটি সংরক্ষণের ব্যাপারে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করেন।

 

পরিদর্শনের পর দুপুরে বিআইডব্ল্উিটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের ভিআইপি জেটিতে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন।

 

সাংবাদিকদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, কোন অর্বাচীনের কথায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ কাজ বন্ধ করা হবে না। সারা দেশে জাতির জনকের অসংখ্য ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। পথে-ঘাটে কে কি বললো তাকে গুরুত্ব দেয়ার কোন কারণ নেই। বর্তমান সরকার যে কথা বলে তা বাস্তবায়ন করার সক্ষমতা নিয়েই বলে।

 

জাহাজটি মহান মুক্তিযুদ্ধের একটি বড় নিদর্শন উল্লেখ করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডোরা মেঘনা নদীর চাঁদপুর এলাকায় পাক সেনাদের অস্ত্র মজুদকৃত এমভি আকরাম জাহাজটি ডুবিয়ে দিয়েছিলো।

 

তিনি জানান, জাহাজটি সংরক্ষণ করার জন্য ছয়টি মন্ত্রনালয়ের প্রতিনিধি নিয়ে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে দুটি জায়গার নাম প্রস্তাব করা হয়েছে। একটি মাদারীপুর বিআইডব্লিউটিএ’র টেনিং সেন্টারের পাশে এবং অপরটি চাঁদপুর নতুন পোর্টের পাশে।

 

মন্ত্রী আরো জানান, গঠিত কমিটি পর্যালোচনা করে প্রতিবেদন পেশ করার পর যে স্থানটি জনবহুল ও দর্শণীয় বলে বিবেচিত হবে সেখানেই জাহাজটিকে সংরক্ষরণ করা হবে। জাহাজটির সৌন্দর্য বর্ধনে প্রয়োজনে বিদেশী স্থপতি প্রকৌশলীদের পরামর্শ নেয়া হবে বলেও জানান তিনি।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব মেজবাউদ্দিন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, নারায়ণগঞ্জ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিদা বারিক, আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন