সাংবাদিক ইলিয়াস হত্যা : কাল বুধবার শহীদ মিনারে অনশন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ০৯:৫৪ পিএম
সাংবাদিক শেখ ইলিয়াস হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও পলাতক আসামী অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে সম্মিলিত সাংবাদিক জোট আয়োজিত প্রতীকী অনশন আজ ১৮ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
কর্মসূচীতে সভাপতিত্ব করবেন সম্মিলিত সাংবাদিক জোটের আহবায়ক মোবারক হোসেন খান কমল। ইলিয়াস হত্যার দৃষ্টান্তমূলক বিচারের স্বার্থে উক্ত কর্মসূচীতে জেলা শহর/থানা/উপজেলা পর্যায়ের সকল গণমাধ্যমকর্মীকে যথাসময়ে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।


