করোনাকালীন সময়ে মৃতদেহ দাফন-সৎকার, স্যানিটাইজার তৈরী ও বিতরন, প্লাজমা ডোনেশন, অক্সিজেন সার্পোট, খাদ্য সহায়তা সহ জনকল্যানে নানা মূখী কর্মকান্ড কওে দেশব্যাপী আলোচিত টিম খোরশেদকে দৈনিক প্রথম আলো তাদের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছে।
গতকাল ১৫ই নভেম্বর রাতে টিম খোরশেদেও কার্যালয়ে টিম লিডার ও নাসিক কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদের হাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান স্বাক্ষরিত অভিনন্দন পত্রটি ও প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন স্বারক উপহার তুলে দেন প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মুজিবুল হক পলাশ।
এসময় কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ প্রথম আলোর সম্পাদক সাংবাদিক, পাঠক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, টিম খোরশেদ প্রথম আলোর প্রতি কৃতজ্ঞ।
প্রথম আলোর বিশেষ প্রতিবেদক মানসুরা হোসাইন, নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ সংবাদ দাতা গোলাম রাব্বানী শিমুল, ফটো সাংবাদিক দিনার মাহমুদ করোনা কালীন টিম খোরশেদেও প্রত্যেকটি কর্মকান্ড যেভাবে দেশবাসীর কাছে তুলে ধরেছেন তা আমাদের জীন বাজি রাখতে ও অনুপ্রানিত করেছে।
বিশেষ করে প্রথম আলোর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর ক্রোড়পত্রে টিম খোরশেদেও বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করা ছিল আমাদের জন্য বিশেষ গৌরবের। টিম খোরশেদ দৈনিক প্রথম আলো সহ সকল জাতীয় ও স্থানীয় প্রিন্ট, টিলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল সমূহের প্রতি সবর্দা কৃতজ্ঞ।


