Logo
Logo
×

বিশেষ সংবাদ

জিউস পুকুর ইস্যু : হুমকির কারণে মানববন্ধনে অংশ নেননি সেবায়েত!

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ১১:৫৭ পিএম

জিউস পুকুর ইস্যু : হুমকির কারণে মানববন্ধনে অংশ নেননি সেবায়েত!
Swapno

শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউর মন্দিরের সেবায়েত গোবিন্দ ঘোষ দাবী করেছেন, ১১ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জিউর বিগ্রহ মন্দিরের দেবোত্তর সম্পত্তি জিউস পুকুর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে হুমকি ও নিরাপত্তার কারণে অংশ নিতে পারেননি।

 

শনিবার (১৪ নভেম্বর) তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার ইচ্ছা থাকা সত্ত্বেও, তাকে হুমকি প্রদর্শনের কারণেই এবং নিজের নিরাপত্তার অভাবে উপস্থিত হননি। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন। তবে কারা তাকে হুমকি দিয়েছে তা তিনি পরিস্কার করেননি বিবৃতিতে।


তিনি আরও বলেন, কিছু কিছু গণমাধ্যমে তার বরাত দিয়ে ভুল বক্তব্য প্রকাশ করা হয়েছে। তার ভাষ্য মতে, ‘সংবাদ গুলো জিউস পুকুর উদ্ধারের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর অপপ্রয়াস’।

 

গোবিন্দ ঘোষ বলেন, ১৩ নভেম্বর কিছু কিছু গণমাধ্যমে আমার বরাদে ভুল সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদ উদ্দেশ্যমূলক। আমার সম্পর্কে এই ধরণের সংবাদ প্রকাশ করে জিউস পুকুর উদ্ধারের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর অপপ্রয়াস বলে আমি মনে করি। গণমাধ্যমের প্রতি একান্ত অনুরোধ রেখে তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের সময় বস্তুনিষ্ঠতা আশা রাখি।

 

প্রসঙ্গত: বুধবার (১১ নভেম্বর) বিকালে নারায়গঞ্জ প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ণ জিউর মন্দিরের দেবোত্তর সম্পত্তি জিউস পুকুর দখল চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও তার পরিবারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন