Logo
Logo
×

বিশেষ সংবাদ

নির্বাচনে আমরা তাদের পাশে দাঁড়াবোনা : ডা. নিম চন্দ্র

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২০, ০৬:৪৩ পিএম

নির্বাচনে আমরা তাদের পাশে দাঁড়াবোনা : ডা. নিম চন্দ্র
Swapno

কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. নিম চন্দ্র ভৌমিক বলেছেন, এধরণের অন্যায় চলতে থাকা অত্যন্ত দু:খজনক। বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্যাতন নিপীড়ন বা হয়রানি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে আমরা নির্বাচিত করেছি। তারা যদি এই বিষয়টা মেনে না নেয় তাহলে আগামীতে এদেশের জনগণ হিন্দু, মুসলামান, বৌদ্ধ ও খৃষ্টান তাদেরকে ভোট দিবে না। নির্বাচনে আমরা তাদের পাশে দাঁড়াবো না।

 

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নারাণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এ ধরণের মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে এদেশের জনগণ রয়েছে। এদেশের হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অন্যায়ের বিরুদ্ধে প্রতিকারের জন্য, বৈষম্য বঞ্চনার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধত্বের বিরুদ্ধে সংগ্রাম করছে।

 

এ সময় ডা. নিম চন্দ্র ভৌমিক বলেন, তিনি অসাম্প্রদায়িকতার কথা বলবেন, আবার তিনি অন্যায়ও করবেন, সাম্প্রদায়িক ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গিতে অথবা দুর্বল ভেবে অন্যদের সম্পত্তি গ্রাস করবেন এটা হতে পারে না।

 

এ সময় তিনি প্রশাসন ও বিচার বিভাগসহ সর্বোচ্চ পর্যায়ে এর প্রতিকার করার আহবান জানান এবং যারা এধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন তারা এ পথ থেকে সরে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

সার্বজনীন সম্পত্তি, দেবত্তোর সম্পত্তি দখলের পক্ষ হতে তিনি সরে আসবেন বলে বলে তিনি আশা প্রকাশ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন