Logo
Logo
×

বিশেষ সংবাদ

টপার টপ কুক-এ ১ম রানারআপ নারায়ণগঞ্জের ফাহমিদা জামান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২০, ০৪:১২ পিএম

টপার টপ কুক-এ ১ম রানারআপ নারায়ণগঞ্জের ফাহমিদা জামান
Swapno

টপার কিচেনওয়্যার ও প্রথম আলো'র যৌথ আয়োজনে অনুষ্ঠিত "টপার টপ কুক (সিজন-২)" এর গ্র্যান্ড ফিনালেতে দর্শকদের ভোট এবং বিচারকদের রায়ের ভিত্তিতে ১ম রানারআপ হিসেবে নির্বাচিত হযেছেন নারায়ণগঞ্জের মেয়ে ফাহমিদা জামান (ইমা)।

 

শনিবার (৭ নভেম্বর) গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আরএফএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আর এন পাল।

 

ফাহমিদা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাসিক ২৪নং ওয়ার্ডের (কবি নজরুল সড়ক  সংলগ্ন) চৌরাপাড়া এলাকার মেয়ে। বর্তমানে সে শহরের মিশনপাড়ার স্বপ্ননীড় এলাকায় বাস করে।

এবারের আয়োজনে প্রথম হয়েছেন সোনিয়া হক। ১ম রানারআপ ফাহমিদা জামান, ২য় রানারআপ সানজিদা ফারজানা আনিকা, ৩য় রানারআপ মাহমুদা নাজনীন ও ৪র্থ রানারআপ তাছলিমা আহমেদ।

 

গ্র্যান্ড ফিনালেতে দর্শকদের ভোটে ৪০ এবং বিচারকদের রায়ে ৬০ নাম্বারের উপর ভিত্তি করে নির্বাচন করা হয়েছে এবারের টপ কুকদের।

 

এর আগে প্রথম আলোর অনলাইন ফিচারের ডেপুটি এডিটর শেখ সাইফুর রহমান বলেন, মজাদার রান্নার দারুন সব রেসিপি দিতে টপার কিচেনওয়্যার এবং প্রথম আলোর যৌথ আয়োজিত ‘টপার টপ কুক সিজন-২’র আয়োজনে কয়েকশত রেসিপি থেকে ৫টি  রেসিপি বেছে নেয়া খুবই কঠিন কাজ ছিল। স্বাস্থসম্মত খাবার, উপকরণের সহজলভ্যতা  ও পরিবেশনের বৈচিত্রের উপর ভিত্তি করে আমরা এ পাঁচজনকে নির্বাচিত করেছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন