Logo
Logo
×

বিশেষ সংবাদ

তৈমুরের শিক্ষা জীবনের আরেক ধাপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৯:০৮ পিএম

তৈমুরের শিক্ষা জীবনের আরেক ধাপ
Swapno

নারায়নগঞ্জের এই জীবন্ত কিংবদন্তী রাজনীতির সাথে সাথে জীবনের জন্য সব ধরনের শিক্ষাই নিচ্ছেন শুধুমাত্র জ্ঞান  অর্জনের জন্য। এবং এই বয়সেও এবার তিনি নিজের মেধাটা যাচাই করার জন্য ভর্তি হয়ে ছিলেন  বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। 

 

জি এখনো শরীর স্বাস্থ্য মেধা ঠিকই আছে যখন আমরা দেখি  সফলতার সাথে " মাস্টার ইন ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস (পৎরসরহড়ষড়মু ধহফ পৎরসরহধষ লঁংঃরপব)  অর্থাৎ অপরাধ বিজ্ঞান  নিয়ে ঠিকই পাস করে আমাদের তাক লাগিয়ে দিয়েছেন। 

 

তাকে দেখেই বুঝা যায় আসলেই জ্ঞান  অর্জনের কোন বয়স লাগে না। বেঁচে থাকার জন্য জ্ঞান  ও খাদ্য দুটোরেই প্রয়োজন। কারন জ্ঞান না থাকলে আপনি হয়তো অখাদ্য কুখাদ্য খেয়ে তারাতাড়ি পৃথিবী থেকে বিদায় নিতে পারেন। এই জন্য সর্ব বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। 

 

যা অর্জন করেছেন রাজনীতির শিক্ষা গুরু জনাব তৈমুর আলম খন্দকার। তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত,  তিনি মেডাম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা। অনেক মামলা হামলার শিকার হয়েও তিনি লিখা পড়া ধরে রেখেছেন। এখনও জ্ঞান অর্জন করছেন। 

 

সৎ ও সাদা মনের অধিকারী বলেই তিনি এতো কিছুর সাথে এখনও সম্পৃক্ত। তিনি নারায়নগঞ্জের বিএনপির একজন অভিভাবক ও সাবেক সভাপতিও ছিলেন। তবে বিএনপির উচ্চ মহল এখনও চান তিনি যেন নারায়নগঞ্জের বিএনপির আবার হাল ধরেন। 

 

তবে আমরা যারা সাংবাদিকতা করি নারায়নগঞ্জের বিএনপি বলতে তৈমুর খন্দকারকেই মনে করি। যদিও তার পদ পদবি ছিল ভিআইপি ধরনের কিন্তু তিনি মানুষের সাথে তেমন ভিআইপি আচরন নেই, একে বারে সাদাসিদে ধরনের একজন মানুষ। 

 

তিনি বলতে গেলে বিএনপির একজন জাতীয় লিডার। কারন পুরো বাংলাদেশ এখন তৈমুর আলম খন্দকারকেই চিনে। যা-ই হোক তার নতুন শিক্ষা যেন আরও যুগ যুগ ধরে কাজে লাগিয়ে রাজনীতিতে ফলপ্রসু হয়ে দেশের জন্য নতুন কিছু বয়ে আনবে এটাই আমরা আশা করি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন