শ্রেষ্ঠ সমবায় সম্মাননা পেলেন হাজী ইয়াসিন মিয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৬:৫৩ পিএম
৪৯তম জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় এর সম্মাননা পেয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ( বিআরডিবি) চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইয়াসিন মিয়া।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের কাছ থেকে নারায়ণগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠ সমবায় হিসেবে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন তিনি ।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ভাইস-চেয়ারম্যান মো. নূর হোসেন ও মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সমবায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


