Logo
Logo
×

বিশেষ সংবাদ

এক টেবিলে না বসলে কোন সমস্যারই সমাধান হবে না : সজল (ভিডিও)

Icon

লতিফ রানা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০, ১০:৪৯ পিএম

এক টেবিলে না বসলে কোন সমস্যারই সমাধান হবে না : সজল (ভিডিও)
Swapno

যতক্ষণ পর্যন্ত এক টেবিলে বসা না যাবে ততক্ষণ পর্যন্ত শুধু হকার সমস্যা কেন! কোন সমস্যারই সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল।
 
বুধবার (৪ নভেম্বর) যুগের চিন্তা’র আয়োজনে ইউসুফ আলী এটমের সঞ্চালনায় অনুষ্ঠিত ফেসবুক লাইভ টকশো ‘হ্যালো নারায়ণগঞ্জ’এ তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠআনের আলোচ্য বিষয় ছিল ‘১৬নং ওয়ার্ডের হালচাল’।
 
একজন কাউন্সিলরের কাজ সম্পর্কে নাজমুল আলম সজল বলেন, একজন কাউন্সিলরের কাজ শুধু সই করা। কার চারিত্রিক সনদ লাগবে, নাগরিক সনদ লাগবে কিংবা পাসপোর্টে সই করা লাগবে সারাদিন শুধু সই আর সই। তিনি বলেন, সারা দিন শুধু সই গুলি করে আমি সময় কাটাই।
 
এর পাশাপাশি রাষ্ট্র বা সিটি করপোরেশন থেকে কিছু আসলে তা আমরা নির্দেশ মতো পৌছিয়ে দেই। উন্নয়ের যে কাজটা তা মাসিক মিটিংয়ে প্রস্তাবের মাধ্যমে যে কাজগুলো পাশ হয়ে আসে সেগুলো তদারকি করা। তিনি বলেন, আমরা রাস্তা সংস্কারের কাজ ও ড্রেন নির্মাণের কাজের প্রস্তাবনা দেই।
 
তিনি বলেন, জিউস পুকুরের সাথে আমার অনেক স্মৃতি। সেখানে গোসল করতাম দূষিত ছিল না। এখন সেখানে যাওয়াই যায় না। সেখানে যাওয়ার সুস্থ কোন পরিস্থিতি নেই।
 
তিনি বলেন, জিউস এর বিষয়ে বলতে পারবে মেয়র। এর করুন অবস্থা কেন তা মেয়রকে জিজ্ঞাসা করা উচিৎ। এটা পৈত্রিক সম্পত্তি হোক বা দেবত্ব সম্পত্তি হোক তা পরিস্কার করা উচিৎ। এর দায়িত্ব মেয়রের এবং তারপরের দায়িত্ব হলো ওই ওয়ার্ড কাউন্সিলরের।

 
তিনি বলেন, কাউন্সিলর কখনো বলেনি জিউস পুকুরটা দূষিত হয়ে যাচ্ছে। তা পরিস্কার করা উচিৎ।
 
তিনি বলেন, শামীম ভাই যখন ঐ এলাকায় একটি অনুষ্ঠানে যায় তখন এক লোক এসে তাকে বলেছিল ‘বাবা আমাদের জিউস পুকুরটা একটু ঠিক করে দাও’ তখন শামীম ভাই মাইক্রেফোন নিয়ে দাড়িয়ে বলেছিলেন, এই জিউস যদি তোমরা পরিস্কার করতে চাও তা হলে তোমরা তারিখ দিবা সেই অনুযায়ী আমি আসবো। তোমাদের টাকা লাগবে না। টাকা যা লাগবে আমি দিব। কিন্তু তারিখটা তোমরা দিবে। এ পর্যন্ত কেউ তারিখও দেয়নি তার আসাও হয়নি।
 
তিনি বলেন, এটা শামীম ভাইয়ের করার কথা না। এটা মেয়রের কাজ। একদিকে রাসেল পার্ক, আরেকদিকে বাবুরাইল খাল দৃষ্টিনন্দন সুন্দর নারায়ণগঞ্জ অন্যদিকে জিউসের নোংরা। তিনি বলেন, একটা এমন নোংরা আরেকটা এত পরিস্কার কেন?
 
তিনি বলেন, হকাররা রাস্তায় যানজট তেরী করে রাস্তার চলাফেলায় বেঘাত ঘটাবে বা সৌন্দর্য্য নষ্ট করবে এটা কারো কামনা নয়।
 
তিনি বলেন, এমপি সাহেব তখন সামনে ঈদ এবং পূজা থাকায় হকারদের বসার জন্য দুই মাসের সময় চেয়েছিলেন। তার এই বক্তব্যকে অপব্যখ্যার মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে।
 
তিনি বলেন, হকারদের মাঝে দোকান বরাদ্দের প্রক্রিয়াটা ঠিক নয়। তাদের মাঝে একটি প্রক্রিয়ার মাধ্যমে সবাইকে নিয়ে সমাধানে বসলে, সেখানে তাদের নাম মাত্র মূল্যে বিতরণ করা হলো এমন একটি চেষ্টা করা যায়।
 
তিনি বলেন, অন্য জেলার মানুষ এখানে এসে ব্যবসা করতে পারবে না এমন কোন কথা নেই। তারা আপনার বাসার মধ্যে ভাড়া থাকে ব্যবসা করে। আপনি যদি তাদের চলে যেতে বলেন, তাহলে আমাদের নারায়ণগঞ্জবাসি চলবে কি করে?
 
তিনি এসময় নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমরা ভাল আবহাওয়া পাচ্ছি না, ভাল পানি পাচ্ছি না।
 
তিনি বলেন, আমাদের শুধু হকার সমস্যা নয়, অনেক সমস্যা আছে। কোন শহরের একেবারে ভিতরে বাস স্ট্যান্ড থাকে এটা ঠিক না। কোন স্ট্যান্ড বা স্টেশন শহরের প্রবেশ মুখে রাখতে হয়।
 
তার মতে এত অল্প জায়গার মধ্যে কতবার কতগুলো ট্রেনের সিগন্যাল পড়ে, তার উপর যখন ডাবল লাইনের রেল চলাচল করবে তখন কী অবস্থা হবে তা ভাবতে হবে।
 
তার মতে সুশীল সমাজ বা সাংবাদিক সমাজের মাধ্যমে যদি সবাইকে এক টেবিলে বসানো যায় তা হলে অবশ্যই নারায়ণগঞ্জের অনেক সমস্যার সমাধান হবে।
 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন