হকার ও স্ট্যান্ড সমস্যা সমাধানে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা(ভিডিও)
লতিফ রানা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ১২:১৫ এএম
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে হকার অপসারন ও পুনর্বাসন, অবৈধ রিক্সা, অটোরিক্সা বন্ধ এবং অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে সিটি করপোরেশনের সাথে বিভিন্ন অধিদপ্তর, এমপি এবং বিশিষ্টজনদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলে ঐক্যমত্য প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড.সাখাওয়াত হোসেন খান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান এবং বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম।
সোমবার (২ নভেম্বর) রাতে মাহফুজ সিহানের সঞ্চালনায় যুগের চিন্তার ফেসবুক টকশো ‘সোজাকথা’ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, হকারদেরকে শহরের বোঝা হিসেবে চিহ্নিত করলে চলবে না। তাদের জন্য কিছু বাস্তব সিদ্ধান্ত নিতে হবে। হকারদের সমস্যার সমাধান করার ক্ষেত্রে নাসিকের পক্ষ হতে কি কি ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তাদের উচ্ছেদ নয় বাস্তবসম্মত কিছু ব্যবস্থা নেয়ার প্রয়োজন আছে।
তিনি বলেন, হকার ফুটপাত ও বেটারী রিক্সার বিষয়ে তার অনেক পদক্ষেপ নেয়ার সুযোগ ছিল। তিনি অনেক বছর ক্ষমতায় আছে যা খুব অনেক অল্প মেয়র আছেন। তিনি বলেন, সরকারী জায়গাগুলোতে বহুতল ভবন তৈরী করে সেখানে যাদের ভোগ করার কথা নয় তারা ভোগ করছে।
এসময় তিনি বিভিন্ন মার্কেট ভবনের কথা উল্লেখ করে বলেন, এগুলো কারা পেয়েছে আপনারা খোজ নিলেই জানতে পারবেন। যে যারা তাদের দলের বা নিজের লোক এবং আর্থিকভাবে স্বচ্ছল তাদেরকে দেয়া হয়েছে।
এখানে যদি হকারদের জন্য ব্যবস্থা করা হতো তাহলে তাদের পুনর্বাসন হতো। দোকান বিক্রি’র বিষয়ে তিনি বলেন, বিক্রি করার সুযোগ পেলো কীভাবে। নাসিক যদি সঠিক ব্যবস্থা নিতে পারতো তাহলে দোকান বিক্রি করা যেত না।
তিনি বলেন, শহরের প্রধান সড়ক বিবি রোড। এখানে যানজট সৃষ্টির কারণে মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে। তার মতে এ সমস্যাগুলো সমাধানের জন্য রাজনৈতিক নেতারা একটেবিলে বসতে পারতেছে না। তাই সমস্যার সমাধান করা যাচ্ছে না।
তিনি বলেন, হকাররা রাস্তায় বসলে সরকারী দলের কিছু নেতা তাদের কাছ থেকে টাকা পাচ্ছে তাদের পকেট ভারী হচ্ছে। তাই তারা হকারদের বিপক্ষে যেতে চাচ্ছেন না।
তিনি বলেন, আবু সুফিয়ান বলেছেন সিটি করপোরেশনের আয় বৃদ্ধি করার জন্য বাণিজ্যিকভবন তৈরী করা হয়েছে। তিনি বলেন, এগুলো এত কম মূল্যে বিক্রি করেছেন তা দেখে কেউ বলবেন না যে আয় বৃদ্ধির জন্য বিক্রি করেছেন। তিনি বলেন, এখানে একই ব্যক্তির নামে একাধিক আবাসন বিক্রি করা হয়েছে।
হকাররা এই জেলার না এই কথার বিরোধিতা করে তিনি বলেন, নারাণগঞ্জ এর অনেক লোক এখন জীবীকার জন্য এই পেশা বেছে নিতে হয়েছে।
তিনি বন্দরের বিভিন্ন জায়গায় সিটি করপোরেশনের নামে সিএনজি, অটোরিক্সা ও গাড়ি থেকে টেক্স নেয়ার বিষয়টি উল্লেখ করেন। তার মতে, রিক্সার লাইসেন্স যদি সিটি করপোরেশন দেয় তাহলে তা নিয়ন্ত্রনের দায়িত্বও সিটি করপোরেশনের।
তিনি বলেন, নারায়ণগঞ্জের অবস্থার বিষয়ে এখানকার জনগণ এবং ব্যবসায়ীদের বুজতেছেন। তিনি বলেন, খানপুর, চাষাড়ার স্ট্যান্ড কারা চালাচ্ছে আপনি খবর নেন।
তার মতে নারায়ণগঞ্জে রুটিন উন্নয়ন ছাড়া অতিরিক্ত কোন উন্নতি উন্নয়ন হয়নি। তার নির্বাচনের ইশতেহারের একটিও বাস্তবায়ণ করতে পারেননি। তিনি নারায়ণগঞ্জের মানুষের পুরণ করতে তিনি ব্যর্থ হয়েছেন।
তিনি বলেন, আলী আহাম্মদ চুনকা পৌর মিলানায়তন পুর্বে যেভাবে সাধারণ মানুষ ব্যবহার করতে পারতো এখন তা পারে না।
তিনি মেয়র হলে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা অবশ্যই করতেন। রাস্তায় গাড়ি চলাচল যদি বন্ধই করি তাহলে পুরোপুরি বন্ধ করতে হবে। তাদের ধরে আবার পিছনে তাদের কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেয়া হয় তা যেন না হয়।
মেয়রকে নিজে গিয়ে হকারকে উচ্ছেদ করতে কেন হবে প্রশ্ন রেখে তিনি বলেন, হকারকে উচ্ছেদ করতে হলে তার প্রশাসনকে দিয়ে তিনি উচ্ছেদ করবেন। তা না করে তিনি নিজে গিয়ে হকারদের উচ্ছেদ করতে গিয়েছেন তা একটি ধোকা ছিল।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান বলেন,আমরা যে দলই করি না কেন আমাদের শহরের প্রতি একটা আন্তরিকতা আছে। প্রথমে ১৩৪ জন হকার ছিল। পরে ৬৭২জন হকার ছিল তারও পুনর্বাসন করা হয়েছে। এখন এই হকারগুলো তাদের দোকান বিক্রি করে দিয়েছে।
তিনি বলেন, আমরা এখন যে হকার আছে তাদের পুনর্বাসন করলাম। তারা আগামীতে আবার তা বিক্রি করে আবার রাস্তায় এসে বিক্রি করবে না তার গ্যারান্টি কি। আমরা যদি হকার মেলা করি।
তিনি বলেন, হাফিজুল ইসলাম হকারদের নেতৃত্ব দিয়েছেন। সে সময় হকাররা অস্ত্র পেল কোথায়? ১৭ হাজার ৭৯২টি বৈধ রিক্সার লাইসেন্স দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা মূল শহরের যে জায়গা আছে সেখানে রিক্সার জন্য আলাদা ব্যবস্থা করার কোন জায়গা নেই।
পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, নাসিক কোন পদক্ষেপই গ্রহন করেননি সেটা ঠিক নয়। ২০০৭ সালে হকারদের পুনর্বাসন করা হয়েছে।
বিভিন্ন ভবনের বিষয়ে তিনি বলেন, তিনি প্রমান করেন দলীয় বা মেয়রের নিজের আত্মীয় স্বজনকে বরাদ্দ দিয়েছেন তা করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দিব।
এসময় তিনি বলেন, দোকান বরাদ্দ দেয়া হয়েছে সর্বোচ্চ দাম যিনি দিয়েছেন তাকে। স্বজনপ্রীতি করা হয়নি। আমি ১৯৯৫ সাল থেকে ঠিকাদারী করি। তখন বিভিন্ন কিস্তিতে ঠিকারদারদের বিল দেয়া হতো। নাহলে তখন কর্মচারীদের বিল দিতে পারতেন না।
এখন কিন্তু তিনি একধাপে সমস্ত বিল দিতে পারছেন। হকার সমস্যা বা যানজটের দায়িত্ব নাসিকের না। আওয়ামীলীগের নেতাকর্মীরা হকার বসিয়েছে একথার তীব্র বিরোধিতা করে তিনি বলেন, আওয়ামীলীগ কখনো হকার বসায়নি। তিনি বলেন, হকারদের সমস্যা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করতে হবে।
সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম বলেন, অটোরিক্সাগুলো আমাদের দেশে তৈরী হচ্ছে। টেক্স দিয়ে পার্টস কেনা হচ্ছে। রিক্সা তৈরীতে বাধা দেয়া হচ্ছে না ।
তিনি বলেন, ১৬জুন হকাররা অস্ত্র কোথায় পেল আমার কাছে জানতে চেয়েছেন। আমি বলতে চাই মেয়র নিজে বলেছেন হকাররা আমাদের উপর আক্রমন করেননি।
তিনি বলেন, সরকারী দোকান বিক্রি করার কোন নিয়ম নেই। এগুলো হাত বদল হয়েছে মাত্র। এখানকার দোকানগুলো খুবই ছোট। যা ব্যবহার করার মতো নয়।
এসময় তিনি রিক্সাকে কথায় কথায় যানজটের জন্য দায়ী করা হয়। অথচ রাস্তার বেশী ভাগ জায়গা দখল করে আছে প্রাইভেট কার ও মোটর সাইকেল । তাদেরকে কেউ দায়ী করছেন না।
সংবিধানে আছে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। কিন্তু পুনর্বাসন না করে গরীব মানুষের কাছ থেকে রিক্সা আটকিয়ে তাদেরকে জরিমানা করে তাদের পেটে লাথি মারছেন। এগুলো না করে যারা উৎপাদন করছে তাদের দিকে নজর দেন।
তিনি বলেন, চীন থেকে রিক্সার পার্টস আনতে কোটি কোটি টাকা সরকারী দলের লোকেরা আয় করছে সেই চক্রকে কেউ কিছু বলছেন না।
অটো রিক্সা’র কাছ থেকে চাঁদাবজির বিষয়ে তিনি বলেন, আমাদের এখানকার অটোরিক্সা গুলোকে যে লাইসেন্স দেয়া হয় তার জন্য প্রতি মাসে একটা পরিমান টাকা দিতে হয়। এই রকম নিয়ম আর কোন দেশে আছে কি না তা আমার জানা নাই।
এসময় তিনি বর্তমান সরকার এবং আগের সরকারের নেতাদের লুটপাতের কথা উল্লেখ করে বলেন, সিটি করপোরেশন নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা খালি জায়গা খুজে বের করে ভবন করছে আর বিক্রি করতেছে।
তিনি বলেন, আমাদের দেশে যারা ক্ষমতায় থাকে তারা আগের সরকারের লুটপাটের চিত্র তুলে ধরেণ। আবার এই সরকার বিরোধী দলে গেলে তাদের চিত্র তুলে ধরবে আরেক সরকার।
তিনি বলেন, যেখানে স্ট্যান্ড আছে সেখানেই হয়তো পুলিশ না হয় ক্ষমতাশালী নেতার লোক চাঁদা তুলছে এই নিম্ন আয়ের মানুষের কাছ থেকে। তার মতে নারায়ণগঞ্জ জেলার মানুষের জন্যই নারায়ণগঞ্জ এটা ঠিক না। নারায়ণগঞ্জ ধনীদের জেলা আবার একেবারে গরীব না খেয়ে থাকার লোকেরও অভাব নেই।
তিনি বলেন, শুধু হকার নয় সব ধরণের দরিদ্র মানুষের পাশেই আমাদের দল কাজ করছে। তিনি বলেন, এর পূর্বে আমরা একাধিকবার আলোচনা করেছি। হকারদের পূনর্বাসনের ব্যবস্থা করে কীভাবে ব্যবস্থা নেয়া যায় কি না।
এবিষয়ে মেয়রের সাথে একাধিকবার কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গরীব মানুষগুলোকে যাতে একটা ব্যবস্থা নেয়া যায়। তিনি গোল্ডেন হ্যান্ডশেকের নামে সরকারী কল-কারখানগুলো বিক্রি করার বিরোধীতা করেন।


