Logo
Logo
×

বিশেষ সংবাদ

করোনার দ্বিতীয় ধাপে শুধু সাহস নয় প্রয়োজন সতর্কতার (ভিডিও)

Icon

লতিফ রানা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২০, ০৪:১৬ পিএম

করোনার দ্বিতীয় ধাপে শুধু সাহস নয় প্রয়োজন সতর্কতার (ভিডিও)
Swapno

করোনার দ্বিতীয় ধাপ আরো ভয়াবহ রূপ নিযে আসতে পারে উল্লেখ করে তা প্রতিরোধে শুধু সাহস নয় সতর্কতার প্রয়োজন বলে মনে করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।

 

যুগের চিন্তার আয়োজনে ও মাহফুজ সিহানের সঞ্চালনায় ফেসবুক লাইভ টকশো ‘সোজাকথা’য় অতিথি হিসেবে উপস্থিত হয়ে এধরনের অভিমত প্রকাশ করেন তারা।

 

করোনার প্রস্তুতির বিষয়ে কাউন্সিল খোরশেদ বলেন, যেহেতু চীনের সাথে আমাদের বেশ জোরালো বাণিজ্যিক সম্পর্ক ছিল তাই আমার একটা শঙ্কা ছিল।

 

যখন কালীর বাজার পাইকারী ঔষধের দোকানে দেখি হ্যান্ড সেনিটাইজার নাই তখনই বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং বিশ^ সাস্থ সংস্থ্যার সাথে যোগাযোগ করে ফরমুলা নিয়ে মিটফোর্ড থেকে কাঁচামাল সংগ্রহ করে সেনিটাইজার তৈরী করি। আমরা ৬০,০০০ বোতল সেনিটাইজার তৈরী করি।

 

কাউন্সিলর খোরশেদ আরো বলেন, প্রথম একটি ফোন আসে মৃতের সৎকারের জন্য তখন দেখি, সিটি করপোরেশন থেকে যে গাড়ি আনি তার ড্রাইভার নাই তাকে ফোন করলে সে গাড়ির চাবি কোথায় আছে জানিয়ে বলে, ভাই আমি মরে গেলেও অসবো না।

 

তিনি বলেন, সিড়িতে মানুষের পরে আছে আমরা এমন মানুষেরও সৎকার করেছি দাফন করেছি। তিনি বলেন, মুন্সীগঞ্জে স্বামী-স্ত্রী’র মৃত দেহ দাফন করতে গেলে সেখানে একটি পুকুরে হাত-পা ধুইতে গেলে পুকুরের অপর প্রান্ত থেকেও মানুষ আমাদের বাধা দিয়েছে।

 

এ সময় তিনি হিন্দু মুসলিমসহ তার বিভিন্ন রকমের করুন অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, এরকম অনেক কষ্টের অভিজ্ঞতা আমাদের হয়েছে।

 

তিনি বলেন, সারাদেশে আমরাই প্রথম বেসরকারীভাবে দাফন ও সৎকারের ব্যবস্থা দেয়া শুরু করি। বাংলাদেশে আমরাই প্রথম প্রাজমা থেরাপী শুরু করি। অক্সিজেন সরবরাহে আমরা দ্বিতীয়।

 

এর অর্থ সংগ্রহের বিষয়ে তিনি বলেন, আমরা কখনো নগদ টাকা সংগ্রহ করিনি। আমি যে উপকরণ দরকার তাই দিকে বলেছি। আমার এই জন্যই অর্থের সমস্যা হয়নি।

 

তিনি বলেন, এইবার আমার আর কিছু হওয়ার ইচ্ছে নাই। যত মানুষ আমাকে দোয়া দিয়েছে ভালবাসা দিয়েছে আমার এই একজনমে আমার জন্ম সার্থক বলে আমি মনে করি।

 

দলীয় নমিনেশনের বিষযে তিনি বলেন, দল আমাকে যেখানে নিযুক্ত করে আমি সেখান পর্যন্ত চেষ্টা করবো। কিন্তু আমি নিজের ইচ্ছেয় কিছু করার বা হতে চাওয়ার ইচ্ছে আমার নেই।

 

তিনি আরো বলেন, আমরা লেটেষ্ট মোবাইল ১৫ দিনের মধ্যেই হাতে পাই। গাড়ি ইচ্ছে করলেই টাকা থাকলেই হাতে পাই কিন্তু করোনা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

 

তিনি বলেন, দ্বিতীয় ধাপ ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন দেশে ইতিমধ্যেই কারফিউ দেয়াও শুরু হযেছে। দ্বিতীয় ধাপ আমাদের জন্য ভয়ানক হযে উঠতে পারে।

 

এ বিষয়ে আব্দুল করিম বাবু বলেন, মানুষের সেবা করার জন্য আমরা দায়িত্ব নিয়েছি। মানুষ আমাদের বিশ^াস করে কাউন্সিলর করেছেন। তিনি বলেন, আমার ওয়ার্ডে আমি মাইকিংযের মাধ্যমে সবাইকে সতর্ক করার চেষ্টা করেছি। আমি প্রত্যেকটি পরিবারের মধ্যে হ্যান্ড সেনিটাইজার পৌছে দেয়ার চেষ্টা করেছি। যারা ফোনের মাধ্যমে আমাকে জানিয়েছে আমি তাদের মধ্যে খাবার পৌছে দেয়ার চেষ্টা করেছি।

 

তিনি আরো বলেন, ক্ষুদার যন্ত্রনা শুধু ক্ষুদার্ত মানুষই বোঝে। আমি সারাদিন যে প্ররিশ্রম করেছি মানুষের হাতে খাবার পৌছে দেয়ার পর তাদের মুখে যে হাসি দেখেছি তা আমার সকল কষ্ট দুর করে দিয়েছে।

 

তিনি বলেন, জনগণ খুব সচেতন তাই নির্বাচনে আমাকে যারা নির্বাচনে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো।

 

দ্বিতীয় ধাপের করোনার বিষয়ে তিনি বলেন, আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বাঙ্গালী জাতি সাহসী জাতি, কিন্তু সব জায়গায় সাহস দেখালে হবে না। আমাদের সতর্ক থাকতে হবে। সকলকে মাস্ক ব্যবহারসহ নিয়মিত হাত ধুতে হবে।

 

আয়শা আক্তার দিনা বলেন, যে সময় সারা বাংলাদেশের কাউন্সিলরদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসে তখন আমাদের ৩৬ জন কাউন্সিলরই আপ্রাণ চেষ্টা করেছে মানুষের পাশে দাড়ানোর জন্য।

 

তিনি বলেন, এ সময় আমরা হ্যান্ড সেনিটাইজার মাস্কসহ বিভিন্ন উপকরণ বিতরন শুরু করি। তিনি বলেন, করোনার সময়ে যখন একদিন সকালে  এক মহিলা ফোন দিয়ে বলে, আপা আমি গর্ভবতী আমার স্বামী রিক্সা চালক, এই লকডাউনের মধ্যে আমি চিকিৎসা করবো কীভাবে, আপনি একটু এসে আমাকে দেখে যাবেন?

 

আমি মহিলা নারীদের সৎকারের জন্য যে মাহিলা টিম গঠন করেছিলাম সাথে সাথে সেই টিম নিয়ে সাথে পুরুষ টিমের কয়েকজন সদস্য নিয়ে যাই। সেখানে অনেক পানি ছিল। তাকে কোলে করে নিয়ে আসতে হয়েছিল। তখন থেকেই আমি গর্ভবতী নারীদের নিয়ে কাজ করার জন্য উদ্যোগ নেই।

 

এসময় তিনি বলেন, এর মধ্যে একদিন রাতে খবর পেলাম এক গর্ভবতী মহিলা শুধু মুড়ি খেয়ে বেঁচে আছে। তার পরের দিন আমার জন্মদিন। কিন্তু আমার সেই বিষয়টি মনেই ছিলনা। আমি সকাল বেলা উঠেই আমার টিমকে নিয়ে সেখানে ত্রাণ পৌছে দেই।

 

হামলার বিষয়ে তিনি বলেন, আমার কাজে হিংসা করে আমার প্রতিপক্ষ এই কাজটি করেছে। তিনি বলেন খুব সাধারন একটি বিষয় নিয়ে তিনি এটাকে অনেক গুন বাড়িয়ে তিনি আমার উপর হামলা চালিয়েছে। তবে সাংবাদিক ভাইয়েরা আমাকে সৎ পথে ছিলাম বলেই আমাকে সহযোগিতা করেছে।

 

করোনা আরো শক্তিশালী হিসেবে বাংলাদেশে আসার সম্ভাবনা আছে। তাই আগে থেকেই আমাদের সচেতন হতে হবে। তবে এই ধাক্কা’র আগেই আমাদের সাস্থবিভাগকে শক্তিশালী করতে হবে। এ সময তিনি তিনি সাস্থ মন্ত্রী’র পরিবর্তন করে একজন সৎ লোককে সাস্থমন্ত্রী করা হোক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন