Logo
Logo
×

বিশেষ সংবাদ

নির্ধারিত সময়ে না`গঞ্জে প্রতিমা বিসর্জন 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ০৫:৪৫ পিএম

নির্ধারিত সময়ে না`গঞ্জে প্রতিমা বিসর্জন 
Swapno

মহামারীর দিনে শোভাযাত্রার সেই সমারোহ এবার নেই, তারপরও তো বিজয়া দশমী; ‘দুর্গতিনাশিনী’দেবীর দেবালয়ে ফেরার দিনে ঢাকের বাদ্য আর অশ্রুভেজা ভালোবাসায় তাকে বিদায় জানালো মর্ত্যের বাসিন্দারা। 

 

ষষ্ঠী তিথিতে বেলতলায় ‘আনন্দময়ীর’ নিদ্রাভঙ্গের বন্দনায় যে উৎসবের সূচনা হয়েছিল, দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে তার সাঙ্গ হল সোমবার।

 

‘বাবার বাড়ি বেড়ানো’ শেষে দেবী দুর্গা এক বছরের জন্য ফিরে গেলেন ‘কৈলাসের শ্বশুরালয়ে’; সমাপ্তি হল বাঙালি হিন্দুর সবচেয়ে বড় পার্বণ শারদীয় দুর্গোৎসবের।

 

সোমবার (২৬ অক্টোবর) দুপুর দুইটায় নগরীর বিআইডব্লিউটিএর ৩ নং ঘাটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিমা বিসর্জন দেয়ার আয়োজন করা হয় ।  

 

দুপুর দুইটায় সরকারি ও পূজা উদযাপন পরিষদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন ঘাটে এসে প্রতিমা বিসর্জন সম্পন্ন করেন  মাসদাইরের বারৈভোগ শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠাতা ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল । এ পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, ‘আমরা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ কমিটির পক্ষ থেকে বিসর্জনের জন্য নির্দেশনা দিয়েছি।

 

সেই অনুযায়ী নিজ নিজ ঘাটে বিসর্জন হবে। করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর যে শোভাযাত্রা হবে না, তা আগেই জানানো হয়েছিল।

 

এ বছর নারায়ণগঞ্জে ১৯৯টি বেশি মণ্ডপে পূজা হয়েছে। সবাইকে বলে দেওয়া হয়েছে, যার যার মত করে এসে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য ।”

 

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় বিজয়া দশমী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, জেলা পরিষদের সদস্য এড. মাহমুদা মালা, নাসিক ( ১৩,১৪,১৫নং) ওয়ার্ড মহিলা কাউন্সিলর শারমিন হাবীব বিন্নি,  মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, কোষাধ্যক্ষ সুশীল দাস, প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, বন্দর কমিটির সভাপতি শংকর দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, জেলা পূজা পরিষদের ধর্ম ও পূজা বিষয়ক সম্পাদক কৃষ্ণ আচার্য, সদর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ মন্ডল শুভ প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন