Logo
Logo
×

বিশেষ সংবাদ

পূজা হয়েছে, হয় নি উৎসব

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২০, ১২:২১ এএম

পূজা হয়েছে, হয় নি উৎসব
Swapno

দুর্ভিক্ষ, মহামারি প্রভৃতি দুর্যোগ মানুষের পৃথিবীতে থাকবেই। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুর্গতি থেকে মানুষকে মুক্তি দিতেই দুর্গতিনাশিনীর মর্ত্যে আগমন। এবার মাতৃরূপী দেবী দুর্গা এসেছেন দোলায়।

 

পূজার পরে মা যাবেন গজে। করোনার প্রতিকূলতার মধ্যে দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। ভক্তরা অঞ্জলি দিয়েছেন, মায়ের আরতি হয়েছে। এবারের দুর্গাপূজায় ভক্তদের প্রত্যাশা, পৃথিবী হবে আবার দুর্গতিমুক্ত। মনের অসুরকে বিনাশের মাধ্যমে একটি নতুন পৃথিবী গড়ার প্রার্থনা করেছেন মায়েরে কাছে।


এবারের দুর্গাপূজা সর্ম্পকে শহরের টানবাজারের বাসিন্দা এবং নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক সুমিত রায় বলেন, এবার করোনা মহামারির কারণে সীমিত পরিসরে ধর্মীয় রীতি মেনে দুর্গাপূজা উদযাপন করা হয়েছে। তাই সবার মধ্যে একটা কষ্ট তো থাকেবই! পূজার যে আড়ম্বরটা প্রতিবছর যেভাবে হয় এবার সেভাবে হয় নি।

 

কিন্তু তারপরেও বৈশ্বিক মহামারির সচেতনতার বিষয়টা আমাদের মধ্যে এখনও বিদ্যমান আছে, এটা একটি ভালো দিক বলে আমি মনে করি। সামাজিক দূরত্ব মেনেও বা ঘরে থেকেও, নির্দেশনা মেন যে পূজা উদযাপান করা যায় সেটা আমরা প্রত্যক্ষ করলাম।

 

তিনি আরও বলেন, আসলে দুর্গা পূজায় অসুর বিনাশের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে মানুষের মনের কুপ্রবৃত্তিগুলো বিনাশ করলে আমাদের সমাজ আরও সুন্দর হয়ে গড়ে উঠবে। আর মায়ের কাছে প্রার্থনার বিষয়তো এক এক জনের কাছে ভিন্ন আঙ্গিকের থাকে। তবে পৃথিবী থেকে এ বৈশ্বিক মহামারি যাতে চলে যায় সে প্রার্থনা সবাই করেছেন। পৃথিবী যে ন আবার আগের মতো সুস্থ হয়ে যায়।

 

নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শ্রেয়ান দাস স্পন্দন বলেন, ছোটবেলা থেকে পূজায় অনকে আনন্দ করে আসছি। বাবা-মায়ের সাথে নারায়ণগঞ্জসহ ঢাকার অনেকগুলো পূজা মণ্ডপে যেতাম। প্রত্যকবারই সেখানে অনেক ভিড় ছিল এবং মানুষের অনেক আনন্দ-উৎসাহ ছিল। সবাই মিলে অনেক আনন্দ করতাম।

 

এবার করোনার কারণে সেভাবে পূজা উদযাপন করা হয়নি। অত্যন্ত আবেগআপ্লুত হয়ে তিনি বলেন, আজকে পূজা মণ্ডপে দেখলাম, অন্যবারের তুলনায় এবার ভিড় নেই বললেই চলে। আর তেমন একাট আনন্দ উৎসবও চোখে পাড়েনি। মানুষের মনে যে অতিরিক্ত আনন্দ থাকতো সেটা  ছিলনা। লাইটিং হতো, গান বাজানো হতো এবার কিছুই করা হয় নি।

 

আমরা আগের মতো আনন্দ-উচ্ছ্বাস করতে পারিনি। বছরে একাবারই পাঁচদিন ব্যাপি এ উৎসবটা হয়ে থাকে। এবার শুধু পূজা হয়েছে, উৎসব হয়নি। আনন্দ-উচ্ছ্ব বিহীন এমন পৃথিবী আমরা চাইনি। এমন পৃথিবী কারোই কাম্য নয়। পৃথিবী আবার আগের জায়গায় ফিরে আসুক, মায়ের কাছে এ প্রার্থনাই করেছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন