এবারের দুর্গাপূজাতেও করোনার প্রভাব পড়েছে। নিরানন্দ পরিবেশে শুধুমাত্র শাস্ত্রীয় আচার অনুষ্ঠান পালন করা হয়েরছ। এবারে নারায়ণগঞ্জ জেলালায় পূজা মণ্ডপের সংখ্যাও গতবারের চেয়ে ৬ টি কম।
জেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে এবার নারায়ণগঞ্জ জেলায় ১৯৯ টি মণ্ডপে দুর্গা পূজা উদযাপন করা হয়েছে, যা গতবারের তুলনায় ৬ টি কম।
এরমধ্যে সদর থানায় ৪০, ফতুল্লায় ২৬, সিদ্ধিরগঞ্জে ৭, বন্দরে ২৭, সোনারগাঁয়ে ৩৪, রূপগঞ্জে ৩৮ এবং আড়াইহাজার থানায় ২৭ টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে। গতবার এ জেলোয় মোট ২০৫ টি মণ্ডপে দুর্গা পূজা উৎযাপন করা হয়েছিল।
এ সম্পর্কে জানতে চাইলে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরাকার শিখন জানান, এবার রূপগঞ্জের পাঁচটি এবং ফতুল্লার একটি মণ্ডপে পূজা উদযাপিন করা হয় নি।
এগুলো অস্থায়ী মণ্ডপ ছিলো। করোনা দুর্যোগ, অর্থনৈতিক সংকটসহ নানা কারণে এসব মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়নি।


